নেলসন ম্যান্ডেলা এখন ব্যাকটেরিয়ার স্বর্গে
আমি একজন মানুষ
বর্তমান বিশ্বের-
ট্র্যাজেডির নাটকীয়তায় অসুস্থ।
আমার নাটকের বাক্সে প্রম্পটার-
পচে যাচ্ছে,
পৃথিবীর সকল নাট্যকারের মৃত্যু ঘটছে!
হ্যামলেট এখন বুটসজা কিংবা ডনবাস অথবা
মারিপুলের রাস্তায় তার প্রস্তুতি পাঠ্যটি-
অভিনয় করতে অক্ষম,
যেহেতু আকাশ এখন একটি ফাঁকা শুকনো পাতা।
পৃথিবীর ল্যান্ডস্কেপ বিশ্ব-নেতাদের ঝাড়ুতে
উপনিবেশয়ানের ইতিহাস মুছে দিয়ে
পারমাণবিক যুদ্ধের পথে ঝাঁপিয়ে পড়ছে-
এটাই সম্ভবত মানব ইতিহাসের শেষ ঘন্টা ধ্বনি!
এটা কেবলই এখন একটি মৃত্যুর থিয়েটার-
যেমনটি জেসন তার দেহকে
ল্যান্ডস্কেপের সাথে মিশে যেতে দেখেছে,
যেমনটি পম্পেইনদের স্মৃতিস্তম্ভে ভাস্কর্য করা হয়েছিল
তাদের দেহ তাদেরই সমাধিস্থলে-
যেমনটি ইহুদীদের মাংস,
হিরোশিমার পরমাণু আক্রান্তদের শরীর
আকাশকে লাল করেছিল!
এটি একটি পারমাণবিক ভবিষ্যতের-
ঠাণ্ডা ও ভয়ানক বাতাস,
ব্যাকটেরিয়ার স্বর্গে-
শেকস্পীয়রের শরীর এখন টুকরো টুকরো।
নেলসন ম্যান্ডেলা এখন মানবের ধ্বংসের পথে কেবলই একটি
শান্তির গাইড-পোস্ট!
পলিফেমের এক চোখ এখন
একটি ট্রাফিক লাইট।
ফলত আমার শরীর এখন অ্যাগোরাফোবিকের
চার-দেয়ালে আটকে।
এটা মানতেই হবে-
শরীর পৃথিবীর জিরো পয়েন্ট।
এটা ছোটো একটি ইউটোপিয়ান কার্নেল-
যেখান থেকে আমি স্বপ্ন দেখি, আমি কথা বলি,
আমি কল্পনা করি, আমি এগিয়ে যাই-
আমি ওদের উপলব্ধি করি,
যেখানে পথ ও ফাঁকা মাঠ এসে মিলেছে,
শরীর বিহীন!
শরীর নেই কোথাও,
আমার শরীর সূর্যের শহরের মতো,
এটির আর কোনো স্থান নেই, তবে বিকিরণ করে।
