তাসনিম হোসেন: নীল আকাশে সাদা ফুল
সব ফুলের রঙ থাকে না,
থাকে না কাঁটা কিংবা সুবাস।
শুভ্রতাই তার সর্ব প্রকাশ,
বাকি থাকে শুধু সর্বনাশ।
সব আকাশে মেঘ থাকে না,
থাকে না তারা কিংবা চাঁদ।
বিশালতাই তার অহঙ্কার,
বাকি থাকে শুধু বজ্রপাত।
সব বৃষ্টি ভেজায় না মন,
ভেজায় না চুল কিংবা ফুল।
জুড়ে আছে জীবনের আশ্বাস,
বাকি থাকে শুধু ভাঙ্গা কূল।
সব জীবনে থাকে না সুর,
থাকে না লয় কিংবা তাল।
সাদা মনে বিপুল বিকাশ,
বাকি থাকে শুধু পরকাল।
সব মৃত্যু হাহাকার নয়,
মৃত্যুসম মর্গের ফিসফিস।
আমি ভাসি, হাসি দেখে দেহ
যেন না হয়, ভালোবাসা বেওয়ারিশ।
