২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কামালউদ্দিন নীলু: সিসিফাস পুরাণ

কামালউদ্দিন নীলু কামালউদ্দিন নীলু

Published : 04 Aug 2021, 10:56 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


শেষ বিচারের অপেক্ষায় আর নয়,
নয় কি সেটা, চলছে নাকি,
এইখানে?
হারিয়ে যাওয়া দিন,
মুহূর্তের কাছে আটকে পড়া সময়-
এক নেতা, কেবলি একজন নাগরিক,
অতএব, বুঝে নাও গণশৌচাগারের নিয়ম-নীতি-
এক প্রভু, লক্ষ-কোটি দাস!
এখানে নতজানু হয়ে কি লাভ এখন,
যখন কাল নেই!
আর তাই, বলতেই হয়-
তোমাদের কৃত্য কাঠামো,
এখন অবজ্ঞা আর ঘৃণার উপর দাঁড়ানো,
তোমরা এখন ডেথওয়াচ এবং দ্য মেইডস।
মনে রেখো জ্যঁ জেনে-র দ্য ব্যালকনি-
এখন দানবীয় ওয়াচটাওয়ার!
আচ্ছা তুমি কি ডেথওয়াচ¬-এর লেফ্র্যাঙ্ক,
নাকি, গ্রীন আইজ?
তুমি কি পুরোহিত, নাকি, দেবতা?
আমি এখন শূন্য বোধ করছি বলেই বলা।
আর না-
এবার জানতে চাই…!
বিরতি… বিরাম… এবং দ্বিধা…
হ্যালো, হ্যালো… হ্যা…লো… উফ, উফ, উফ… হ্যালো…
৩৩৩ হ্যালো ৩৩৩ হ্যালো ৩৩৩ হ্যালো ৩৩৩-৩৩৩-৩৩৩,
হ্যাঁ, ওহ, কোনো উপায় নেই?
সরি…! কিছু মনে করবেন না!