পঞ্চাশে অচিন সোনার দেশ
দাবায়ে রাখা যায়নি তারে
পৌরাণিক ফিনিক্স পাখির মত, ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা দেশ –
দাবায়ে রাখা যায়নি তারে, 'তলাবিহীন ঝুড়ি' খ্যাত মতলবির মুখে –
চুনকালি মেরে, সোনার দেশে, ঘরে ঘরে তাহারা ফসলে গোলা ভরে;
তাহাদের মনে অচিন সোনার জমি – শেষমেষ পথ হারায়নি দেশ!
পুনশ্চ:
অচিন সোনার দেশ কত কাছে, কত দূরে?
জয় হোক কোটি বাঙালির, জয় হোক জনকের বেটির|
আত্মার দোহাই লাখো শহীদের, নির্যাতিত মাতা ও ভগ্নির;
জনকের ধ্রুপদি উচ্চারণ:
আমি চাই বাংলার মানুষ পেট ভরে খাক,
আমার বেকার মানুষ কাজ পাক,
আমার বাংলার মানুষ হেসে-খেলে বেড়াক,
আমার সোনার বাংলার মানুষ আবার প্রাণ ভরে হাসুক|
