টকটকে লাল কবিতার নাম একুশ
জ্বলজ্বলে শিশিরে বোনা ছায়াপথের মহাকালে বিনির্মিত অমোঘ পতাকাই আমার একুশ ।
অমোন আদরের পতাকায় কী কোমল গানের বিকেল সাজিয়ে বিমোহিত করো আমাকে,
আর সবিস্ময়ে দেখি কৃষ্ণচূড়ার সমস্ত ভুগোল ছাপিয়ে একুশ তুমি পৃথিবীর পথে পথে ঈগলের ডানা হাতে করেছো এক ছায়ার বিস্তার,-
একুশ তুমি এক সুউচ্চ শহীদ মিনারের ওপর থেকে ধরিত্রী কাঁপিয়ে করো মানুষের মুক্তির সুতীব্র ঘোষণা ভালোবাসো বলে!
শত নদী¯্রােত ছুঁয়ে ছুঁয়ে একুশ তুমি আমার মায়ের কোমল কোল, দুধের ঋণ আর বেহেস্তি মমতা – তুমি তো এক পাখি ডাকা অলস সুখের বিন¤্র প্রভাত!
একুশ তুমি তো বাবার দৃঢ় আলিঙ্গন জুড়ে শপথে শপথে দৃঢ়চেতা ডাক বিশ্ব মানবতার, তুইও যেনো থাকিস যেনো দুধে-ভাতে। "
কত ঋণ একুশ তোমার মতো এক মহাপুরুষের কাছে, বায়ান্নতে শত্রুর মুখে ছাই দিয়ে বুকে টেনে নিয়েছো গুলির কর্কশময় আগুন চিৎকার।
সে ঋণের ভেতর জমা রাখা আমাদের মায়ের বুলির পূর্ণ অধিকার নির্ভীক মশালের সলতে জ্বেলে।
সালাম, বরকত, রফিক, জব্বার কত রঙে বর্ণিল ফুলের নাম এঁরা- এঁদের কত নাম একুশের স্বর্গবাগানে অমর করে রাখা, – একদা এঁরাই একদিন শত্রু শিবিরে হানা দেয়া সাহসি ঘোড়সওয়ার লৌহ চেতনায় ঝাঁক বেঁধে দৃপ্ত মানুষ।
আগামীর আশান্বিত দ্বীপে নহবতের সুর মূর্ছনায় নবজন্ম দেয়া লক্ষ কোটি মানবিক ফুলের নাম আজ একুশ।
একুশ হলো পৃথিবীর সকল মাতৃভাষায় স্নাত মানুষের সুখের বিকশিত গহীন প্রকাশ,
একুশ তো আজ এক টকটকে লাল রঙ কবিতা মানুষের অধিকারে ঠাসবুননি দেয়া উপমার সুখ।
সেই টকটকে লাল কবিতার জীবন একুশের সাথে পান করে করে জীবন জুড়ে দেই আমরা জীবনময়।
না ফুরোনো সেই জীবনের সাথে রয়ে যায় অমর একুশ বায়ান্নহাতি গাজীর জীবন নিয়ে অতি প্রিয়তম মমতায়।
আমাদের আটপৌরে সংসারে একুশ তুমি তো এক চিরনবীন কৃষক মাঙ্গলিক বৃষ্টি আকাক্সক্ষায় ধূষর জমিনে হাঁটু গেড়ে প্রণয়পত্র লেখো প্রেমিকার চোখে আমারি মতো!
