২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আলী যাকেরের প্রয়াণে : কেবিন – ৬০৪

তারিক সুজাত তারিক সুজাত

Published : 28 Nov 2020, 10:54 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM

( প্রিয় ছোটলু ভাই- শ্রদ্ধাস্পদেষু )
চাইনা আর কিছু
শুধু জানি কোন একদিন
পিয়ানোর কানে কানে
গুন গুন সুরে বেজেছিল
সুদূরের পরিচয় …..
এই হাত কোন এক জন্মের
প্রথম প্রভাতে
খুলেছিল কালের কপাট
আমরা মরিনি … তবু আমাদের
হৃদয় পুড়েছে প্রাত্যহিক পৃথিবীর
গনগনে শিখায় …
কখন ঝলসে গেল
বসন্ত মদির দিন
যমজ পৃথিবীর আদিমতা
খুলে দিও কৃত্রিম প্রশ্বাসের
সকল-নল-বলকল
বিষ বৃক্ষ !