২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ও মারাদোনা

ইকবাল করিম হাসনু ইকবাল করিম হাসনু

Published : 27 Nov 2020, 09:42 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


[খেলার জগতে ফুটবলের তুলনা চলে কেবল কবিতার সঙ্গে। কি মাঠে, কি মাঠের বাইরে মারাদোনা এক অননুকরণীয় কবি। দারিদ্র্য ও বঞ্চনার কোটর থেকে উঠে আসা অদম্য প্রাণোচ্ছ্বাস আর দক্ষতার নিপুণ শিল্পকুশলতায় ফুটবলকে তুলে দিয়েছেন এক আশ্চর্য উচ্চতায়। কেবল মাঠে নয় মাঠের বাইরেও রাজনৈতিক মাঠে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বিপ্লবী লড়াকু সংগ্রামী নেতাদের বন্ধুতা বেছে নেওয়ার মধ্য দিয়েও স্পষ্ট করে গেছেন কোন দিকে তাঁর প্রাণের টান। তাঁর প্রয়াণে এক অদক্ষ ফুটবল খেলোয়াড়ের এই পদ্য নিবেদন]

ও মারাদোনা
আমার চোখ কেন ভাসে জলে?
ঝরলি কেন অমন করে
এই ঘোরকৃষ্ণ কলিকালে!

বাহুতে এঁকে চে'র মুখ
জাদুর পায়ে ফিদেল
ছিলিরে তুই মাঠের মণি
রকমারি তোর খেল

এদ্উয়ার্দোর১ কলম চেনায়
পেলের আগের কালো মনিক
কাম্যু২র প্রেম গোলরক্ষায়
অস্তিত্বের দর্শনদিক

ও মারাদোনা
আমার চোখ যে ভাসে জলে
বাঁ পায়ে তোর জাদু ছিল
শিল্প গড়েছিস ফুটবলে

এদ্উয়ার্দো গালেয়ানো: উরুগোয়াই( আমাদের দেশে ইংরেজদের অনুকরণে উরুগুয়ে উচ্চারণ করা হয়)-এর বিখ্যাত বামপন্থি লেখক ও ইতিহাসবিদ। ফুটবল নিয়ে তাঁর একটি অনবদ্য বই রয়েছে।
অলবেয়ার কাম্যু: নোবেল বিজয়ী প্রখ্যাত ফরাসি ঔপন্যাসিক। তিনিও আলজেরিয়ার একটি ফুটবল দলে গোলরক্ষক ছিলেন।