তিনি
তিনি, একটি কোমল ভোরের মতো স্নিগ্ধ সকাল
তিনি, নদীর নির্মল বাতাসের পতাকা।
তিনি, বেদনা ওপাড়ে আনন্দপাখি
তিনি, ধানক্ষেতে ঢেউ খেলানো জাগরণ।
তিনি, কবিতার মতো কুমড়োফুল
তিনি, মেট্রোট্রেনের মতো দূরন্ত।
তিনি, জোছনাভেজা শিউলি গাছের মতো।
তিনি, মায়ের আঁচলে চাবির গোছা,
তিনি, চর্যাপদের শ্লোকের মতো মনজ মীথ।
তিনি, গরম ভাতের ধোঁয়ার মতো সুন্দর, সুগন্ধি
তিনি, কুয়াশা জড়ানো শিশির অথবা রোদ্দুর।
তিনি, মাটির ব্যাংকে জমানো সঞ্চিত স্বপ্ন
তিনি, বারান্দায় বসে থাকা একটি নিঃসঙ্গ দোয়েল।
তিনি, ক্রিকেটের ছয় ছক্কা, মেঘ ছোঁয়া কিশোরের ঘুড়ি,
তিনি, অন্ধকারের বাতিঘরের মতো আলোয় আয়াত।
তিনি, সিঁড়িঘাটে বেণী আর পা দোলানো কিশোরী প্রজাপতি
তিনি, আটষট্টি হাজার গ্রামের ডাক নাম।
তিনি, নিহত রাজার দুঃখি রাজকুমারী
তিনি, ক্রাচে ভর করা মুক্তিযোদ্ধার হাতে পতাকা
তিনি, পতাকার ভেতর টুকটুকে লাল টিপ!
তিনি, আমাদের আগুনের সৌরভ
তিনি, আজানের আবেদনের মতো আবহমান!
তিনি, শোকগাঁথায় নক্সিকাঁথা, মানুষের আত্মীয়
তিনি, আমাদের আত্মার অংশ।
