পৃথিবীবাসীর সামনে সময় এসেছে মানুষ হবার
ভাইরাস ছড়াবে, মন্দা আসবে, মানুষ চাকরি হারাবে,
দেশে দেশে খাবারের জন্যে কাড়াকাড়ি পড়ে যাবে
কাকে কুকুরে মরা মানুষ নিয়ে টানাটানি করবে ।
করোনা এসেছে, মানুষ এখন মরতে শিখেছে।
অন্ধকার দেয়ালের পরে আলোর মিছিল করে
মানুষের ভেতরের মানুষকে জাগাবে কারা?
ক্ষুধার কবল থেকে মানুষের মুক্তি কি মিলবে?
মানুষে মানুষে মাথা খায়, করোনার দিন ফিরে;
করোনার গ্রাসে দেশে দেশে ভয়ের দেয়াল উঠে ।
এইতো দিন, করোনার মড়ক মেলে – মানুষে মানুষে
মুনাফা ভুলবে, ভালোবাসার মাপজোখ শিখে নিবে?
সকলের মানুষ হবার এ সময়, রোদ গায়ে মাখবে?
ভুলে যাওয়া ভালোবাসা পড়ে — ধর্ম পরিশুদ্ধ হবে?
কোয়ারেন্টিন আতঙ্ক নয়, অজানা মৃত্যুও নয় –
পৃথিবীবাসীর সামনে সময় এসেছে মানুষ হবার!
