২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আল-আমীন আপেল: ন্যানো সেকেন্ড ভালোবেসো

আল-আমীন আপেল

Published : 27 Aug 2019, 02:02 PM

Updated : 23 Jun 2022, 04:00 PM


ন্যানো সেকেন্ড ভালোবেসো

তামাম পৃথিবীর ব্যস্ততা মাথায় নিয়ে চলো,
এক সেকেন্ডও বহুত লম্বা সময়;
না হয় ন্যানো সেকেন্ড ভালোবেসো!
প্লিজ, তবু ভালোবেসো!


ধ্বান্ত বাস্তবতা

তোমার জাফরান-রঙা ঠোঁটেই চুমু একে দিতে চাই-
কেউ ষড়যন্ত্র কিংবা পঞ্চযন্ত্র-যাই করুক! ডরাই না আর।
সুযোগ যখন পেয়েছি চুমুটা এবার মিস যাচ্ছে না।
সোজা তোমার নরম সুস্বাদু অথবা, কঠিন স্বাদহীন ঠোঁট জোড়ায়-
আমার ঠোঁট জোড়া পড়বেই- কড়ায়, গন্ডায় শোধ নেবো আজ-
খোলো, মুখের কালো নেকাব খোলো, ধ্বান্ত বাস্তবতা।

বাঁচো

চোরা মনোবেদনাকে জিতিয়ে দিতে
সুইসাইড করতে যেও না, বাঁচো;
অপেক্ষা করো, দেখো;
বেদনারা একদিন, ঠিক মরে যাবে।

মানুষ

আসো একলা, যাও একলা,
মধ্যিখানে শুধু মায়ার খেলা!
মূলত একলা,
ভুলত দোকলা!