২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমার মনে আকাশ বাতাস

আনিসুর রহমান

Published : 07 Jun 2019, 09:22 PM

Updated : 23 Jun 2022, 04:00 PM


কথাটা কেন বলিনি সে কি তা বোঝেনি?
না বলে যে ঢের বলা তা কি শোনেনি?
বাতাস বলে তরঙ্গে জলে জলোচ্ছলে;
গাছ পাতায় পাতায়, ফুলেরা গন্ধে!

জল জমিনের পরে জেলে আর চাষী —
দিনরাতের ছলাকলা, চোখে ঢের বেশি;
পায়ে পায়ে পথচলা; মনে চলে দেশ –
মহাদেশ সাগর ও কত জলরাশি!

কত পথ পরে আর কত জল পাবে?
কত কথা ইথারের বাধা পড়ে রবে?
এক পা এগোলে তার, এক পা পেছালে —
রবি এক পুবে উঠে, পশ্চিমে সে ডোবে!

আমার মনে আকাশ বাতাস ও রবি –
পুব পশ্চিমে উঠে ডুবে কার প্রতিচ্ছবি?