২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মল মরে গেছে

স্বদেশ রায়

Published : 27 May 2019, 06:58 PM

Updated : 23 Jun 2022, 04:00 PM


নির্মল মরে গেছে। আহা! নির্মল দক্ষিণের বাতাসে তুমি জোর ভ্যলুমে
ট্রানজিস্টরে গান শুনতে সাগরের পাড়ে হাটতে হাটতে- কখনও বা নদীর পাড়ে।
প্রেমের গান তোমার খুব প্রিয় ছিলো- সবই বাংলা সিনেমার গান।
তোমার স্ত্রী সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে পরকীয়ায় মত্ত ছিলো
তোমার ঘরের সন্তান তোমার বীর্যের ছিলো না। তারপরেও তুমি
ঘর থেকে ট্রানজিস্টরটা নিয়ে বেরিয়ে জোরে গান শুনতে।
তোমার বুকের ভেতর ভালোবাসা দলা বেধে ছিলো।
তুমি তার সবটুকু আমার ওপর ছড়িয়ে দিয়ে নিজেকে সাগরের বাতাস বানাতে চেয়েছিলে।
আমার তখন নেবার সময় ছিলো না, শিরিন, শাহীদা, অনিলা তখন ওরা অনেকে –
আমার তো শ্রী রাধিকা, চন্দ্রাবলী – কাকে রেখে কাকে ধরি-
তার ভেতর নির্মল তোমার গুমরে মরা ভালোবাসা, আমি কোথায রাখি বলো।
তবুও তুমি আমাকে কেমন যেন আগলে রাখতে চাইতে-
না,ওই সিনেমার বাংলা গানের মত আমাকেও সঙ্গী করে বাঁচতে চাইতে?
বাঁচতে তুমি পারোনি, নির্মল তুমি মরে গেছো।
বহু বছর পরে কেউ যেন একজন আমাকে দেখা পেয়ে বলেছে
নির্মল মরে গেছে। আমিও শুনেছি, নির্মল মরে গেছে।