২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাহুল পুরকায়স্থ: মদ্যহীনতায় হায় কে বাঁচিতে চায়

রাহুল পুরকায়স্থ রাহুল পুরকায়স্থ

Published : 21 Dec 2018, 01:22 PM

Updated : 23 Jun 2022, 04:01 PM

Image
SONY DSC
এক

বিহঙ্গ, জেগেছ এই স্মৃতির উদ্যানে।
#
আর যে-বসন্ত এল তার খন্ড দেহে দেখেছি সৎসার,
মরু, উপগত ‌‍ক্রোধ,
আমি তো সামান্য রিপু, দূর থেকে দেখি
খঞ্জ শালিখ ওড়ে, লেজ নাড়ে অন্ধ টিকটিকি,
#
সংসার শিথিল বাক্য, নিঝুম দুপুরে
অক্ষরে অক্ষরে কার কাটা জিহ্বা নড়ে!
#
সেও চায় নির্বাচন, নির্বাচিত হতে কে না চেয়েছে কবে বলো

দুই
#
আয়ত বিষের জল, অন্ধকারে পার হই সাঁকো,
আমার পাঁজর থেকে খসে পড়ে
নগরের করুণ বন্দিশ,
আমিও তো শিস বাজাই বাজাই পরপর,
এইরূপে জেব্রাক্রসিং পার হই
#
একটি ঝুলন্ত মই আমাকেও ডাকে,
বলে, এসো, নক্ষত্র-শোণিতে এসো,
এসো রক্তরাগে,
জীবনের এই কারুকাজ কল্পনা-শাসিত,
আমার ধীবরশ্বাস, আমার কুমোরশ্বাস
অন্ধকার ফোয়ারায় ঢাকা,
আমার হৃৎপিন্ড রাখা কাচের গোলকে,
অফুরন্ত শোকে
আমি স্পর্শ করি তাকে,
চোখে চোখে অরিষ্টবাহিত ক্রীড়া ওঠে নামে,
আমিও নাছোড় নৃত্যে উঠি নামি যমের বাগানে