মানবতার জননীর জয়
আজ বাঙালির বিজয়ের দিন, এই জয় অনন্ত অক্ষয়
আজ মানুষের বিজয়ের দিন, এই জয় অনন্ত অক্ষয়।
মানুষের জয় মানে মাতাধরণী ও ঘরনীর জয়
মুক্তিযুদ্ধে যুক্তিযোদ্ধা শুদ্ধ জাতিবাঙালির জয়;
যু্ক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা শুদ্ধ জাতিমানুষের জয়;
জাতিমঙ্গলের মানবতা আর তার জননীর জয়।
মানুষের জয় মানে মাতাধরণী ও ঘরনীর জয়
জলে-স্থলে হরিকেলে ক্ষিপ্র মুক্তিবাহিনীর জয়ঃ
রাঢ়ে-বঙ্গে-সমতটে মুক্তিপিতা মুজিবের জয়ঃ
দেশমঙ্গলের মানবতা আর তার জননীর জয়।
মানুষের জয় মানে মাতাধরণী ও ঘরনীর জয়:
ব্যক্তিমঙ্গলের মানবতা আর তার জননীর জয়
গণমঙ্গলের মানবতা আর তার সন্ততির জয়:
সর্বমঙ্গলের মানবতা আর তার জননীর জয়।
মানুষের জয় মানে মাতাধরণী ও ঘরনীর জয়
আয়ু-বায়ু-পরমায়ু ব্রহ্মাণ্ডের শোণিতের জয়ঃ
অনাথিনী মহাবিশ্ব, আর তার ধমনীর জয়ঃ
স্বয়ম্ভূ এ মানবতা আর তার জননীর জয়।
মানুষের জয় মানে মাতাধরণী ও ঘরনীর জয়
অমাবস্যা পূর্ণিমায় সাতপাঁকে মিলনের জয়ঃ
ধ্যানী-জ্ঞানী মহর্ষি মনীষী প্রাণী-অপ্রাণীর জয়
মনীষার মানবতা আর তার জননীর জয়।
জননীর জয় মানে সর্বংসহা গর্ভধারিণীর জয়
সব গোত্র, সব সূত্র, সব পুত্র-কন্যাদের জয়;
যুদ্ধহীন ভেদবুদ্ধিহীন প্রেমময় পৃথিবীর জয়;
