২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রোঞ্জের মা, কেঁদো না কেঁদো না

তারিক সুজাত তারিক সুজাত

Published : 27 May 2017, 07:36 PM

Updated : 23 Jun 2022, 04:02 PM

সরে যাচ্ছে মননের ভূমি
সরে যাচ্ছে, সরে যাচ্ছে
'স্মৃতি, সত্তা, ভবিষ্যত'
বিসর্জন অবধারিত ছিল না
তবু তার ঠাঁই হলো না বঙ্গীয়-বদ্বীপে
শিল্পের সীমানা নেই,
তাই সীমা ভেঙে এসেছিলে পোড়া এই দেশে;
চোখ বাঁধা ব্রোঞ্জের মা
ন্যায়ের প্রতীক হয়ে এসেছিলে,
তলোয়ার হাতে তোমাকে দেখে
কেঁপে ওঠে প্রেতাত্মা বখতিয়ারের,
লক্ষণ সেনও এ মাটির সন্তান ছিলো
বিনা-দোষে তাঁকেও তো কাপুরুষের তকমা দিয়েছি
'ধর্মের কল বাতাসে নড়ে'

আমার পতাকা ওড়ে
ত্রিশ লক্ষ শহীদের দীর্ঘশ্বাসে …
ব্রোঞ্জের মা, ব্রোঞ্জের মা
অশ্রু জলে ভেসে
তোমাকে বিদায় জানাতে এসেছে
দুই লক্ষ বীরাঙ্গনা

না থেকেও তুমি আছো
ছাপ্পান্ন হাজার বর্গমাইলজুড়ে
তোমার ঠিকানা !

ব্রোঞ্জের মা,
কেঁদো না কেঁদো না …