অজাচারী শিশ্নধারীর প্রতি
পিতৃ-উৎস উগরে দিলে
বাড়লি মাতৃ-গর্ভে তুই,
সেই উৎস উদোম করে
যাচ্ছিস কোন স্বর্গ-ভুঁই?
লজ্জাশরম নাই যদি তোর
যা চলে যা জঙ্গলে,
লালাভেজা জিহ্বা মেলে
বুনো কুত্তার দঙ্গলে।
শিশ্নকলার ধুমধাড়াক্কা
এতোই যদি মজার খেল্,
ভেজে খা সেই কাঁচকলাটা
দিয়ে গরম সর্ষে তেল।
মাকে ভুলে বোনকে ভুলে
ভুলে গেলি পরিচয়?
অজাচারী শিশ্নধারী
পুরুষ নামের যোগ্য নয়।
ভুলিস যদি বোনকে-মাকে
তোরই জন্যে গণ-রায় :
শিশ্নটাকে ঘচাং কেটে
ঝুলিয়ে দেবে তোর গলায়।
শিশ্ন-কাটা কব্জি-কাটা
বেয়াড়া বেজন্মা নর,
নারীর ঘরে আগুন দিয়ে
পুড়লি যে তোর নিজের ঘর!
মানুষ হলে নিজের শাস্তি
শির পেতে তুই নিয়ে যা,
হটডগ তোর শিশ্নটাকে
সস মেখে তুই চিবিয়ে খা।
পুরুষ পিতা নারী মাতা
পুরুষ-নারীর সদাচার,
সভ্যতাকে সচল রাখার
সবচে' বড় সমাচার।
নারী, তুমি ভোগ্যা নও,
পুরুষ, তুমি ভোগ্য নও;
নারী-পুরুষ শ্রমে-প্রেমে
পরস্পরের যোগ্য হও।
