আমার দুটি বোন
আমার দুটি বোন, কোলাহল করে তারা, উঠান মাথায় তুলে,
উঠোন তো নয়, ভাবখানা যে, বিশ্বকাপের মাঠে আছে,
আহা উচ্ছাসের আর বাকি কি গো বিশ্বকাপটা জিতল বলে!
একটু ওরা বড় হলে, বিশ্বকাপের মাঠ ফেলে, ধুলো কাদার পথে –
ওরা দুরন্ত সব আলো ফেলে, খিল খিল করে কত কি গেল বলে;
মাস্টার মশাই গল্পের ঝাপি খুলে, বোন দুটি কল্পনার পাখা মেলে !
হাঁটাপথের ধারে, পাখি আর ফুল যেন বোন দুটির সই হয়ে গেল,
গাছের পাতারা কান পেতেছিল, দুর্বার বাতাস খবর পেয়ে গেল;
পাঠশালার পরে, চারিদিক রটে গেল এ পথে তবে পরী এসেছিল?
একদিন বোন দুটি ঠিক স্বপ্ন জয় করে, দুনিয়া হাতের মঠোয় করে,
পাঠশালা পাশ করে, দিন-মাস-বছর পরে, গ্রামের মেঠোপথ ছেড়ে –
ফুল আর পাখির স্মৃতি বুকে ধারণ করে, নগরে সরস্বতীর তালাশ করে !
নগরের এমাথা ওমাথা করে, সরস্বতী জয়ের পরে, তের পার্বণ জুড়ে
নগরকে মাথায় তুলে, সময়ের টুটি চেপে ধরে, মাস্টার মশাইকে মনে
পডে ! স্বপ্ন সুন্দরের করে আয়োজন, ওরা মানুষকে মানুষ মনে করে !
বোন দুটির ভুলোমন, সহজ সরল অন্তপ্রাণ, ওরা জানবে কি করে;
নগরেও মানুষ কি জন্তু জানোয়ারের খপ্পরে পড়ে? ওরা চিৎকার –
চেঁচামেচি করে, ইতিহাসের কালরাত্রির থাবা নগরকে আছড় করে !
আমি তার কিছুই না টের পাই,টেলিভিশনের পর্দায়. দূর গ্রাম থেকে –
কলকাতা নগরে ঘরপালানো কিশোরী নিমকি আর ফুলকির সাহস দেখে,
উচ্ছাসে টেবিলে চাপট মারি আর বলি, জয় মাতা দেবী; সাবাশ কিশোরী !
সিনেমায় দুই বোন নিমকি আর ফুলকি মাদকশেঠ রামকৃষ্ণের গোষ্ঠী
উদ্ধার করে; আমি টেবিলে চাপট মারি, গলা ছেড়ে সাবাশ সাবাশ করি;
নিজের বোন দুটির কথা বেমালুম ভুলে টিভির পর্দায় উপুর হয়ে পড়ি !
বোন দুটি আমার কিসের খপ্পরে পড়ে? এই নগরে কি দানবের আছড় পড়ে?
নগরের রামকৃষ্ণ আর সোনা মিয়ারা সব এক একটা জানোয়ার পয়দা করে?
নগরে রেইন ট্রি হোটেলের নাম মনে পড়ে? ওখানে জানোয়ার বাস করে?
আলোর মিছিল আর স্বপ্ন ফেরি করা আমার বোন দুটি তা জানবে কি করে?
