২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মে দিবসের কবিতা

আনিসুর রহমান

Published : 01 May 2017, 08:50 AM

Updated : 23 Jun 2022, 04:02 PM

অনুষ্ঠান আয়োজনে গণমাধ্যম যত করুক কলরব জনে জনে; কালের
চাকা ঘুরবে, মে দিবস আসবে যাবে; কালো যাবে, আর আসবে সাদা,
আসবে কালো, লাভ হবে না, যতই চিল্লাক, ডলার খসবে না, কথার
ফুলঝুড়ি সব, মজুরের দিন ফেরে না, মজুরের কপাল আর খুলে না!

মজুর ভাতে মরবে পানিতে মরবে গড়ি চাপা পড়বে: অসুখে বিসুখে
আহাজারি করবে, তেমন হলে লাঠি গুলি টিয়ার গ্যাস বোমা খাবে;
মিলিয় দেখো শতবর্ষ পরে, কথাটা বলি খুব করে, ২১১৭ বছরে
যদি মনে পড়ে, বাংলার কোন কবি আজ মে দিবসের পদ্য রচনা করে|

কে আমির? কে ফকির? সাদাঘরে টাকার কুমির, লাভ হবে না,
কাজ হবে না, মে দিবসের ডাক, শ্রমিক দেবে হাক, হেকে হেকে
মজুর গোল্লায় যাক, মুনাফা মাগবে কোরান বাইবেল ভগবত গীতা
ত্রিপিটক, গ্নন্থ সাহেবে ভর করে, মুনাফা ঠিকাদারে আরেক সর্বনাম !

স্ট্যান্ড আপ ভাঁড়ে, হাত ছুঁয়ে নেবে, প্রজাতি ট্রাম্প, মজুরের সঙ্গে
আজীবন ধোকা মেরে যাবে, মে দিবস আসবে আর যাবে, তন্ত্রমন্ত্র
একেশ্বর বহুশ্বর, কিচ্ছু হবে না; মজুর কিচ্ছু পাবে না, যতক্ষণ মুষ্টিবদ্ধ
হাত অন্দরে বসে থাকা ক্ষমতার কুমিরের চোয়াল স্পর্শ করবে না !