পরাধীন রাত্রির কবি
কে কোথায়? কে নিদ্রায়? কে কবি রাত্রির পাহারায়?
কেমন চাওয়া, ভুলে যেতে পারলে সব কত মধুর হয়?
একটু ভুলে অবসাদে ঢলে কি এমন? রাত গভীর হয়;
মাথাটা আমার গেছে, রাতভর ছুটি ঘুমের পিছে পিছে !
কোন সে কবি গেল বলে, বড় প্রেম শুধু কাছে টানে না,
দূরেও ঠেলে; কথাটা কেমন করে গেল ফলে? সে চাঁদ
এখন কোন ঘরে পূর্নিমা হলে, এই ঘরে অন্ধকার ঢেলে?
দুনিয়ার এত প্রেম চার দেয়ালে বন্দী হলে, মিছে কেনে
কে তবে নরকের ভয় দেখালে? দুনিয়ার প্রেমে হাতকড়া
পরালে? পরের কোন স্বর্গের মূলা ঝুলালে? বাইরে তার
স্বর্গের দুনিয়া; ভেতরে তার নরকের স্বাদ, অন্ধ কারাগারে!
