স্বাধীনতার সত্যকথা
গণহত্যা থেকে স্বাধীনতা
বাংলা ও বাঙালির যুদ্ধকথা।
গণহ্ত্যা থেকে স্বাধীনতা
বাংলা ও বাঙালির জয়কথা।
বাঙালিও মানুষ; অতএব
বাঙালিত্ব মানে মানবতা।
মানবতা মানে মানবসমতা।
মানবসমতা নয়
অন্য কারুর পরাধীনতা।
আত্মদান থেকে স্বাধীনতা,
বাঙালি মানেনি কারো অধীনতা।
আত্মদান থেকে স্বাধীনতা,
বাঙালি মানে না কারো অধীনতা।
তত্ত্বকথা হোক; তবু সত্যকথা:
মানুষ মানে না মানুষের অধীনতা।
বাঙালি, তুমি প্রকৃত মানুষ হও;
বাঙালি, কখনো তুমি কারো দাস নও।
