আর্টস ই-বুক সুকুমার রায়ের নাটক ‘ঝালাপালা’
ঝালাপালা
প্রথম প্রকাশ: অজানা
সুকুমার রায়
(জন্ম: ১৮৮৭ মৃত্যু: ১৯২৩)
সুকুমার রায়ের নাটক ঝালাপালা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় না; নাটকটির রচনাকাল, প্রকাশকাল বা গ্রন্থাকারে এর প্রথম প্রকাশ—এই বিষয়গুলো নিশ্চিত করা যায় না। পিতা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মৃত্যুর পরে সুকুমার রায় 'সন্দেশ' পত্রিকা সম্পাদনা শুরু করেন এবং প্রতি সংখ্যায় আগের থেকে বেশি পরিমাণে সুকুমার রায়ের লেখা থাকত। অন্যদিকে, জীবিত থাকাকালে সুকুমার রায়ের কোন বই প্রকাশিত হয় নাই। ফলে অনুমান করা যেতে পারে নাটক 'ঝালাপালা' প্রথম 'সন্দেশ' পত্রিকায় প্রকাশিত হয় এবং লেখকের মৃত্যুর পরে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। তবে গ্রন্থাকারে প্রথম প্রকাশের প্রকাশনী বা প্রকাশকালের তথ্যাদি পাওয়া যায়নি।
বিস্তারিত তথ্যের অভাব সহকারেই প্রথম আর্টস সংস্করণ হিসেবে সুকুমার রায়ের নাটক 'ঝালাপালা' ই-বুক প্রকাশিত হলো। দরকারি তথ্যসমূহ পাওয়া গেলে আর্টস-এর পরবর্তি সংস্করণে সংযোজন করা হবে।
অনলাইনে পড়ুন এবং/অথবা ডাউনলোড করতে নিচের ছবিতে মাউজ দিয়ে ক্লিক করুন। অনলাইন পাঠের জন্য মাউজ ক্লিকে বইয়ের পৃষ্ঠা উল্টানোর মতো করে ফ্লিপ করা যাবে। ই-বুক উইন্ডো প্যানেলের নিচের দিকে 'save pages' বাটনে ক্লিক করে ই-বুকটির পিডিএফ ভার্সন ডাউনলোড করা যাবে। এছাড়া জুম করার জন্য ক্লিক করতে হবে, আর ফুলস্ক্রিন করার ই-বুক প্যানেলে নির্দিষ্ট বাটন আছে।
সরাসরি পিডিএফ ডাউনলোড: ঝালাপালা
—
ফেসবুক লিংক । আর্টস :: Arts
