আর্টস ই-বুক হানা ক্যাথেরিন ম্যুলেন্স-এর ফুলমণি ও করুণার বিবরণ
ফুলমণি ও করুণার বিবরণ
প্রথম প্রকাশ: ১৮৫২
হানা ক্যাথেরিন ম্যুলেন্স
(জন্ম: ১৮২৬……..মৃত্যু: ১৮৬১)
ফুলমণি ও করুণার বিবরণ প্রকাশিত হয় কোলকাতা থেকে ১৮৫২ সালে। এটি বাংলা ভাষায় প্রথম মুদ্রিত উপন্যাস। কাঞ্চন বসু সম্পাদিত 'রিফ্লেক্ট পাবলিকেশন।।কলিকাতা' থেকে প্রকাশিত দুষ্প্রাপ্য সাহিত্য সংগ্রহ প্রথম খণ্ড (পঞ্চম মুদ্রণ।। ২জানুয়ারি ১৯৯৫)-এর ভূমিকায় লেখা হয়েছে হানা ক্যাথরিন ম্যুলেন্স-এর মৃত্যুর আগেই উপন্যাসটি বারোটি ভাষায় অনূদিত হয়েছিল; যদিও এখানে লেখকের মৃত্যুর সাল লেখা হয়েছে ১৮৬৯। কিন্তু অন্যান্য উৎস অনুসারে লেখকের মৃত্যুর সাল ১৮৬১। আমেরিকার মিসিগান ইউনিভার্সিটির লাইব্রেরিতে বইটির ইংরেজি সংস্করণ আছে যেটির গুগোল (google.com)-এর ডিজিটাল সংস্করণ অনলাইনে পাওয়া যায়। সেখানে মূল ইংরেজি বইটির প্রকাশ সাল দেখা যায় ১৮৬৫ এবং লেখকের নামের আগে মৃত (Late) যুক্ত করা হয়েছে। ফলে কাঞ্চন বসুর বক্তব্য ভুল তথ্য ভিত্তিক।
১৮৬৫ সালে প্রকাশিত ইংরেজি বইটি (Faith and victory: a story of the progress of Christianity in Bengal. ) বাংলার অনুবাদ নয়, স্বতন্ত্র বই, ইংরেজি ভাষায় লিখিত, হানা ক্যাথরিন ম্যুলেন্স নিজেই লিখেছেন; যদিও বইটি শেষ হবার আগেই তিনি মারা যান। পরে তাঁর পরিবারের অন্য দুই নারী সদস্য বইটি শেষ করেন, তাঁরই নির্দেশনা মোতাবেক এবং কোলকাতার ব্রিটিশ মিশনারী কর্তৃক প্রকাশিত হয়।
………….
১৮৬৭, ইংরেজি (আমেরিকা) সংস্করণের প্রচ্ছদ
………….
আরেকটি ইংরেজি ভার্সন পাওয়া যায়, ১৮৬৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত। এটি কতকটা সম্পাদিত, সম্পাদক ছিলেন Jhon W. Dulles। তাঁর ভাষ্যে জানা যায়, হানা ক্যাথরিন ম্যুলেন্স-এর স্বামী কোলকাতায় ডাক্তার ছিলেন। এই সম্পাদক কোলকাতায় ম্যুলেন্স দম্পতির বাসায় এক সপ্তাহ অতিথি হিসেবে ছিলেন। এই বইটি গুগোল থেকে পাঠ করা যাবে। এই সংস্করণে বইটির নাম রাখা হয়েছে—'Life by the Ganges, or, Faith and victory'।
এবারে আর্টস ই-বুক হিসেবে প্রকাশিত হলো হানা ক্যাথেরিন ম্যুলেন্স রচিত 'ফুলমণি ও করুণার বিবরণ'। আর্টস সংস্করণের প্রচ্ছদ করা হয়েছে ১৮৬৭, আমেরিকা সংস্করণের একটি ইলাস্ট্রেসন থেকে।
(bdnews24.com থেকে ১১/০৩/২০১১ তারিখে প্রকাশিত)
করুন ফুলমণি ও করুণার বিবরণ
পিডিএফ ফাইল: ১৩৯৩ কিলোবাইট
—————–
ডাউনলোডে সমস্যা হলে মাউসের ডান বাটনে ক্লিক করে 'Save as' বা 'Save link as' দিয়ে সেভ করুন।
—
ফেসবুক লিংক । আর্টস :: Arts
