রবীন্দ্রনাথকে জওহরলাল নেহেরুর শুভেচ্ছা
রবীন্দ্রনাথের ৭০ বছর পূর্তি উপলক্ষে ১৯৩১ সালে রামানন্দ চট্টোপাধ্যায়ের সম্পাদনায়
The Golden Book of Tagore: A Homage to Rabindranath Tagore from India and the World in Celebration of His Seventieth Birthday শিরোনামে একটি বই বেরিয়েছিলো। ভারত ও বিশ্বের বহু বিশিষ্টজনের পাশাপাশি পণ্ডিত জওহরলাল নেহরুও একটি লেখা পাঠিয়েছিলেন এই বইয়ের জন্য। ইংরেজিতে লেখা নেহরুর এই শুভেচ্ছা-বাণীটি বাংলায় তর্জমা করেছেন সামিন সাবাবা। বি.স.
গোল্ডেন বুক অব ট্যাগোর-এর জন্য পণ্ডিত জওহরলাল নেহরুর লেখা শুভেচ্ছা-বাণী:
ভারতবর্ষে যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যের মাঝে বেড়ে উঠছে, তারা তাদের নিজেদের ও গোটা দেশের ওপর এর ভীষন প্রভাব সহজে পরিমাপ করতে পারেন না। আমিও সেই চেষ্টা করব না। কিন্তু যিনি আমাদের সবার কাছে আলোকস্তম্ভ হয়ে আছেন, আমাদেরকে ব্যক্তি ও জাতি বিনষ্টকারী গহবর থেকে সরিয়ে রাখছেন এবং প্রতিনিয়ত দেখিয়ে দিচ্ছেন জীবনের যা কিছু সুন্দর ও উদার – সেই মানুষটির প্রতি গভীর শ্রদ্ধ্বা প্রকাশ করছি। জাতীয়তাবাদ উদার এবং জীবনপ্রদ যখন এটি আমাদের স্বাধীন হতে বলে। কিন্তু প্রায়ই এর হ্রাসকৃত রূপ সংকীর্ন ধর্ম-মত দ্বারা এর ভক্তদের জীবনধারণাকে সীমিত করে দেয়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয়তাবাদে এনেছেন আন্তর্জাতিকতা, এবং তাঁর শিল্প, সঙ্গীত ও শব্দের ঐন্দ্রজালিকতায় একে করেছেন সমৃদ্ধ, যার কারণে এটি আজ পূর্ণ জাগ্রত ভারতবর্ষের তেজস্বী প্রতীক।
