মো ইয়ান এবং চীনের নোবেল-কাণ্ড
এ বছর সাহিত্যে বিশেষ অবদানের জন্য চীনের লেখক মো ইয়ান নোবেল পুরস্কার পাবার পরপরই আমেরিকার ন্যূ ইয়র্কার পত্রিকায় ১১ অক্টোবর Mo Yan and China's "Nobel Complex" শিরোনামে ইভান অসনস-এর একটি নিবন্ধ প্রকাশিত হয়। বাংলায় প্রকাশিত এই নিবন্ধটি তারই অনুবাদ। অনুবাদ করেছেন সামিন সাবাবা।বি.স.
সাহিত্যে নোবেল অর্জন দ্বারা দেশটি সব সময়ই প্রমাণ করতে চেয়েছে তাদের সাংস্কৃতিক অগ্রগতি এবং বিশ্বের ওপর তাদের কর্তৃত্বের পরিমাপ। এ কারণেই মো ইয়ানের জন্য চীনা গনমাধ্যম অনেক উচ্ছাস প্রকাশ করেছে। এক চীনা লেখকের প্রথম ইতিহাস সৃষ্টিকারী জয় হিসাবে তারা একে অভিহিত করেছে।
দেশটিতে এর আগে নোবেল প্রাপ্তি নিয়ে তোলপাড় হয়েছে। জন্মসূত্রে চীনা লেখক গাও জিংজিয়ান যখন ২০০০ সালে সাহিত্যে নোবেল জেতেন, ততদিনে তিনি ফ্রান্স এর নাগরিক। গাও তার জীবনের পঞ্চাশটি বছর চীন-এ কাটিয়েছেন এবং তার লেখার বিষয় দেশটির এতই ঘনিষ্ঠ ছিল যে প্রথমে চীনা সরকার বুঝে ওঠেনি যে এর প্রতিক্রিয়া কেমন হওয়া উচিৎ।
সেই সময়কার প্রধানমন্ত্রী ঝু রংঝি, গাও-এর নোবেলপ্রাপ্তির দিন একটি সংবাদ সম্মেলনে ছিলেন। সেসময় তিনি লেখককে সাধুবাদ জানান এই বলে: "আমি খুব আনন্দিত যে চীনা ভাষায় বর্ণিত এক সৃষ্টিকে পুরষ্কার দেওয়া হয়েছে, চীনা বর্ণমালার হাজার বছরের ইতিহাস রয়েছে, এবং চীনা ভাষার আকর্ষণ অপরিসীম।
রাষ্ট্রপ্রধান সেদিন যা বলেননি তা হল গাও-এর নোবেলপ্রাপ্তিতে সরকার মোটেও আনন্দিত নয় কারণ এই লেখক অতীতে দেশটিতে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সমালোচনা করেছেন।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক মুখপাত্র বলেন যে গাওকে পুরষ্কার প্রদান আবারও দেখিয়ে দেয় সে সাহিত্যে নোবেল পুরষ্কার সবসময়ই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় এবং এর ওপর মন্তব্য করাটাই অর্থহীন।
এ বছরের সাহিত্যে নোবেল জয়ী লেখক মো ইয়ান এবং অন্য কিছু লেখক তখন গাওকে অভিনন্দন জানিয়েছিলেন কিন্তু দেশটি Writer's Association বলে যে গাও-এর নোবেলপ্রাপ্তি প্রমাণ করে যে নোবলে কমিটি কতটা অজ্ঞ। আজ পর্যন্ত নোবেল পুরষ্কারের ওপর চীনা লেখকদের অনেক বই আছে যা ২০০০ সালের নোবেলপ্রাপ্তিকে পুররোপুরিভাবে উপেক্ষা করে আসছে।
চীনে অবস্থান করছেন এমন সমসাময়িক বহুল প্রচারিত লেখদের মধ্যে মো ইয়ান অন্যতম, আরও আছেন ইযু হুয়া, সুটং এবং ওয়াং। মো ইয়ানের লেখা একসময় সরকার নিষিদ্ধও করেছিল কিন্তু তার তুলনায় তিনি এখন সরকারের অনেক কাছাকাছি। মো নোবেলের জন্য ইয়ানের প্রতিদন্দ্বিতা যখন পরিষ্কার তখন এর বিরুদ্ধে কিছু দেশীয় সমালোচক বেশ তৎপর হয়ে ওঠেন। তার জয়ের পর মো ঝিউ এর বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেছিলেন যে জয়ী লেখকের স্বাধীন চরিত্র বলে কিছুই নেই।তার সমসাময়িক লেখক যারা কারাগারে আছেন অথবা নিপীড়ন সহ্য করেছেন তাদের প্রতি নিজস্ব অবস্থান প্রসঙ্গে মো ক্রমশই প্রশ্নে জর্জরিত হতে পারেন, যদিও নতুন এই নোবেলনন্দিত তার পুরষ্কারপ্রাপ্তির পেছনের রাজনীতির ব্যাপারে কিছুই বলেন নি। চীনের জন্য মো ইয়ানের জয় অনেক অর্থ বহন করে। যে দেশে লেখক হয়ে ওঠা কঠিন, সেখানকার এক লেখক জীবনকে স্বীকৃতি দিয়েছে এই পুরষ্কার।
কিছু চীনা বুদ্ধিজীবী বিশ্বে তাদের অবস্থান নিয়ে মানসিক ভীতি এবং নিপীড়নে আক্রান্ত, আশা করি এই পুরষ্কারপ্রাপ্তি তাদের জন্য একটু হলেও স্বস্তি বয়ে আনে। সাথে এও আশা করা যায় যে সময়ের সাথে সাথে সাহিত্যে নোবেলপ্রাপ্তি দেশটির কাছে গুরুত্ব হারিয়ে ফেলবে। কারণ সেটা হবে সংস্কৃতি চর্চার সমৃদ্ধ একটি দেশের পরিচয় যা চীনের আসল লক্ষ্য। ৮৬ সালে বেইজিংয়ের এক আলোড়ন সৃষ্টিকারী লেখক নোবেলের প্রতি তার দেশের আকর্ষণকে শিশুসুলভ বলে ব্যাখ্যা করেন। ২৪ বছর পর তিনি এই সম্মান অর্জন করেন। তার নাম লিউ জিয়াওবো এবং তিনি সাহিত্য নয় শান্তিতে নোবেল জয় করেন, আজ তিনি রাষ্ট্র ক্ষমতা প্রতিহত করার দায়ে ১১ বছরের জন্য কারাগারে দন্ডপ্রাপ্ত।
