২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডার শিক্ষাবিদ ও কবি ব্রুস মায়ার্সের দুটি কবিতা

ফারজানা নাজ শম্পা

Published : 08 Jan 2022, 12:26 AM

Updated : 22 Jul 2022, 02:46 AM


বাংলা ভাষান্তর: ফারজানা নাজ শম্পা


মহাকাশচারী

ভেজা লম্বা ঘাসের প্রতি ঝিঁঝিঁ

পোকাদের নিবিড়

সখ্যতা আমি অনুভব করি ,

উপকূলের নলখাগড়া আর বাঁশঝাড়ের উপর

পানি তে ফুটে উঠা চাঁদের অবয়ব

পাতলা ফিনফিনে আলোর ধারা কে

আনন্দের রূপালী ফিতে জড়িয়ে বিচূর্ণ করে –

গ্রীষ্মের রাতে দীর্ঘসময় পর্যন্ত

সবাই জেগে থাকে অনেকটা সেভাবে

যখন আমি আমার মেয়েসহ তাঁর শিশুকালে

সাগর তীরে শুয়ে থাকতাম

আর আকাশের উজ্জ্বল

তাঁরাদের উপর নিবিড় পর্যবেক্ষণ চালাতাম ।

বর্তমানে আমাদের সেই মেয়ে অনেক বড় আর

পরিণত দীর্ঘকাযা সুশ্রী একজন নারী ,

তবে আমরা এখনো কেউ

ততোটা দীর্ঘাকার ধারণ করিনি

যার মাধ্যমে আমরা জানাতে পারি

আমরা আকাশের তারাদের স্পর্শের

সক্ষমতা লাভ করবো ।

এটি ঠিক সেই ভাবে ঘটে যে উজ্জ্বলতায়

তারা আমাদের স্পর্শ করে যায়

অথবা কিভাবে তাঁদের আলো

সাগরের অসীম গভীরতায় বিলীন হয়

এবং একসময় ঘুমানোর আগে

আমাদের জীবনের সব চেতনা কে জাগিয়ে তোলে ।

অভিধান

অভিধানের সৌন্দর্য্য হলো তা প্রায় সব বিষয় ধারন করে আর

শব্দরা সেখানে এমন সুন্দর ভাবে ক্রম বিন্যস্ত থাকে

এই ক্রমধারা আমাদের হৃদয়ে বা মন কোনদিনই

অনুসরণ করতে সক্ষম হয় না

কোন সুন্দর শব্দবিনিময়ের প্রত্যাশায় তারা কখনোই সামান্য সাময়িক বিরতির মাধ্যমে

একটু থেমে কিছুটা তোতলামি করে না ,

অথবা যদি কেউ কোন বক্তব্য দেয়

কোনটি সঠিক হবে এমন মূল্যায়নের সময়

সেক্ষেত্রেও এর কোন পরিবর্তন

ঘটে না ।

অভিধানের কোন অনুশোচনা থাকে না – কারণ সেখানে একটি শব্দরা একে অপরের সাথে সেই সময় পর্যন্ত খুব ঘনিষ্ঠ অবস্থানেথাকে

যতক্ষণ তাঁদের নিয়ে কোন আলোচনা না চলে ,

আর তা বর্নের বোধ বিন্যাস ছাড়া

অপর কোন চেতনা র জন্মদেয় না

যদিও এই বিস্ময়কর বক্তব্য কোন বিশেষ প্রত্যাশা কে নির্শেদ করে ;

এমন সব প্রত্যাশা যা শব্দকে বাঁধাগ্রস্থ করে

যখন পৃষ্ঠারা এক এক করে পাখা ঝাপটিয়ে

বাতাসে কাঁপন তোলে উন্মুক্ত হবার জন্য ,

সেই সময় তাঁরা তাঁদের পাতায় ছাপা অর্থনিয়ে

বিতাড়িত হয়ে উড়ে যেতে চায় ।