২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসসিন আনতুনা: উপাখ্যান

কামরুল হাসান কামরুল হাসান

Published : 08 Mar 2021, 10:06 AM

Updated : 23 Jun 2022, 03:58 PM


তরুণ মেক্সিকান কবি। তার জন্ম ১৯৯৮ সালে মেক্সিকো সিটিতে। তিনি মেক্সিকোর জাতীয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ে (UNAM) স্থাপত্যবিদ্যা অধ্যয়ন করছেন। তার কবিতা Cardenal Revista Literaria পত্রিকায় প্রকাশিত। ইতিমধ্যে তার কবিতা ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে। তিনি ২০২০ সালে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কবিতা উৎসবে যোগ দিয়েছেন। তার রয়েছে বিভিন্ন সাহিত্য চক্র সংগঠিত করা ও মডারেটরের ভূমিকা পালনের দীর্ঘ ইতিহাস। এসব সাহিত্য আড্ডা হতো Palacio de Bellas Artes-এর Casa del Poeta Ramón López-এর বারান্দায়। হাসসিন-এর কবিতাটি ইংরেজিতে অনুবাদ করেছেন কবি অনুবাদক কামরুল হাসান। বি.স

উপাখ্যান

…আমরা এখন এখানে…

প্রত্যেকেই সেলুনে বসে মাছিটির পাখার স্পন্দন দেখছে
আমরা সকলেই নীরব
কালো গর্তটির দিকে ছুঁড়ে দিচ্ছি চীৎকার।

দরজাগুলো ছাড়া
আর বরফহিম ধাতুর ঢাকনাগুলো বাদে
যেখানে আক্রমণ করে ক্ষুধা
আর শিলাবৃষ্টি
ঝরে না।

সবাই চুপ, ধন্যবাদ জানাচ্ছে…
… কিংবা রয়েছে সবচেয়ে বিকৃত যন্ত্রণায়।

এটা প্রতীয়মান যে মানবিক আবেগ
একটি শ্রেণিগত বিষয়।

এটা আরও প্রতীয়মান হয়
সূর্যের আলো সহানুভূতিশীল।

কিন্তু এই দরিদ্র প্রতিবেশের
পাঁচতলায়
এই ঘরের
মেঝের কংক্রিট…
নয়।

আমরা নীরব
সিএনএন থেকে ভেসে আসা
পবিত্র বাণীর প্রতি উৎকর্ণ

আমার পিতামহ একটি কমলার গাছ লাগাচ্ছিলেন
আমাদের সকলকে খাওয়াতে
কিন্তু সেখানে ‍একটি ইউক্যালিপটাস গাছ জন্মেছে।

এখন হতঃশ্চল হয়ে তিনি একটি অনির্ণীত পৃথিবীতে পা রাখলেন।

মানুষটি দ্বিতীয়বারের মতো,
সেই পথটির প্রতি ঈর্ষান্বিত হলো
যার দুধারে চেরি গাছ ফিরে আসে
এপ্রিলে।

আর আমি ভাবি…
…এই "সামাজিক জালে"।
আমি মনে করি সাদা সিল্ক
একটি দ্বিতীয় শ্রেণির অম্ল দ্বারা জারিত।

আর আমি ভাবি …
এই "সামাজিক জালে"।
আমি চিন্তা করি নীল শস্যের কম্বলখানি
এখনো রয়ে গেছে অন্যসব বস্ত্রের হাতে।