খাগড়াছড়ি, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়িতে শুরু হয়েছে মং সার্কেলের ঐতিহ্যবাহী রাজস্ব আদায় উৎসব রাজপূণ্যাহ।
মঙ্গলবার রাজবাড়ি প্রাঙ্গণে তিনদিনের এই উৎসব উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা।
এ উৎসবকে ঘিরে রাজবাড়ী প্রাঙ্গণে বসেছে পাহাড়ি আদিবাসীদের মিলন মেলা।
রাজপূণ্যাহ প্রথম দিন ৮৮ জন মৌজা প্রধান বা হেডম্যান ও ৭৭৫ জন পাড়া প্রধান বা কার্বারীদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় পার্বত্য চট্টগ্রামের স্থানীয়ভাবে প্রচলিত আইন ও প্রথা, বাংলাদেশের রাষ্ট্রীয় আইনের গুরুত্ব, পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সমূহের দায়িত্বসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।
আগামীকাল বুধবার দ্বিতীয়দিনে নতুন রাজা সাচিংপ্র" চৌধুরীকে বরণ, জুম খাজনা আদায় ও নজরানা প্রদান করা হবে।
রেওয়াজ অনুযায়ী প্রত্যেক মৌজা প্রধান ৫শ' টাকা এবং প্রত্যেক পাড়া প্রধান তিনশ' টাকা করে খাজনা দেবেন।
সর্বশেষ ২০০৬ সালে মং সার্কেলের সপ্তম রাজা পাইহ্লাপ্র" চৌধুরী সময় রাজপূণ্যাহ হয়েছিলো। তার মৃত্যুর পর রাজা হন সাচিংপ্র" চৌধরী।
এর আগে গত ২০ জানুয়ারি শুরু হয় বান্দরবানের বোমাং সার্কেলের ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ উৎসব। এ বছর আয়োজিত সপ্তাহব্যাপী রাজপূণ্যাহ উৎসব বোমাং সার্কেলের ১৩৫তম উৎসব। ১৫তম বোমাং রাজা অংশৈপ্র" চৌধুরীর এটি ১৩তম রাজপূণ্যাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৫ ঘ.
bdnews24