ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দিন দিন এগিয়ে যাচ্ছে থাইল্যান্ড। আধুনিক প্রযুক্তির ব্যবহার আর ব্যবসায়িক মনোবৃত্তির কারণে তাদের পণ্যসামগ্রী ছড়িয়ে পড়ছে নিজ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। সেইসব পণ্যের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী ও ভোক্তাদের পরিচয় করিয়ে দিতে বুধবার থেকে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী 'থাই এক্সিবিশন ২০০৭'।
ঢাকার শেরাটন হোটেলে প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। প্রধান অতিথির ভাষণে তিনি বাংলাদেশে থাইল্যান্ডের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ। অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি কৃষি ও ওষুধ শিল্পে বাংলাদেশে থাইল্যান্ডের বিনিয়োগ দুদেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত থাই রাষ্ট্রদূত সুপাথ চিত্রানুগ্রহ এবং থাই বাণিজ্য কেন্দ্রের পরিচালক কানিয়ারাত ভংসকুল।
প্রদর্শনীতে ৪২ টি স্টলে মোট ৩৮টি কোম্পানির ১২ রকমের পণ্যসামগ্রী স্থান পেয়েছে। এগুলোর মধ্যে রয়েছে রাসায়নিক পণ্য, শিশুপণ্য ও খেলনা, চামড়াজাত পণ্য ও জুতা, নির্মাণ উপকরণ ও যন্ত্রপাতি, গয়না ও রত
bdnews24