২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে শিশু অধিকার বিষয়ক চলচ্চিত্র উৎসব শুরু

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মঙ্গলবার থেকে নোয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী শিশু অধিকার বিষয়ক চলচ্চিত্র উৎসব।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 07:57 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

ইউসেপ-বাংলাদেশ’র সহযোগিতায় উৎসবটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রিমোল্ড ও বন্ধন।

উৎসবের উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার সকালে নোয়াখালী পৌর হল থেকে শিশুদের একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির উদ্বোধন করেন নোয়াখালী পৌরসভার চেয়ারম্যান মো. হারুনুর রশিদ আজাদ।

দুপুর ১ টায় নোয়াখালী পৌরহলে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী পৌরসভার চেয়ারম্যান মো. হারুনুর রশিদ আজাদ, আয়োজক সংস্থা রিমোল্ডের প্রধান মুনুগুপ্ত, বন্ধনের প্রধান আমিনুজ্জামান, ইউসেপ-বাংলাদেশ প্রতিনিধি আশরাফ শিশির, চ্যানেল ওয়ান প্রতিনিধি মেসবাহ উল হক মিঠু পাক্ষিক লোক সংবাদের বার্তা সম্পাদক আবু নাছের মঞ্জু, দৈনিক সমকাল প্রতিনিধি মাহমুদুল হাসান রুদ্র।

উৎসবের প্রথম দিন বেলা ১২ টায় কর্মজীবী ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আশরাফ শিশির নির্মিত ও পরিচালিত চলচ্চিত্র ‘আমাদের গল্প’ প্রদর্শিত হয় নোয়াখালী পৌরহলে।