কপাল যদি না হয় ফাঁকা
কপাল যদি না হয় ফাঁকা, ঘুরতে পারে ভাগ্যের চাকা। সেই চাকাই ঘুরেছে এবার জেনিফারের জীবনে।
অর্থের অভাবে নিজের বাসাবাড়িও বিক্রি করে দেওয়ার পর তালাকপ্রাপ্ত তিন সন্তানের মা জেনিফার যখন ভাবছিলেন কীভাবে সংসার চালাবেন, ঠিক তখনই তিনি জিতে গেলেন ইংলন্ডের জাতীয় লটারি। আর তার পুরস্কারের পরিমান আট মিলিয়ন পাউন্ডেরও বেশি।
আমেরিকার নিউপোর্টের বাসিন্দা জেনিফার সাউথহল। দুই মাস আগে মর্টগেজের টাকা পরিশোধ করতে না পেরে ১ লাখ ২০ হাজার পাউন্ডের বিনিময়ে বাড়িটা বিক্রি করে দেন। তারপর ছেলেমেয়ে নিয়ে গিয়ে ওঠেন হোস্টেলে।
আর দুমাস পরেই তিনি আজ ভাগ্যের জোরে বিত্তশালী। এক সংবাদ সম্মেলনে জেনিফার জানান, লটারি জিতে তিনি জীবনে প্রথমবারে মতো শ্যাম্পেইন খেয়েছেন। এর আগে তার কখনোই শ্যাম্পেইন খাওয়ার মতো সামর্থ হয়নি। এমনকি তার ৫.৮৫ পাউন্ডের চাকরিটিও ছেড়ে দিয়েছেন তিনি এখন।
জেনিফার এখন হোস্টেল ছেড়ে বাড়ি কেনার কথা ভাবছেন। তার সবসময়ের শখ ছিলো তিনি একটা বড় বাড়িতে থাকবেন। যেটার এক প্রান্তে বসে তার ছেলে ড্রাম বাজাবে, কিন্তু তিনি কোন শব্দ পাবেন না। শুধু তাই নয়, তার বোন থাকে স্পেনে। সেখানেও একটি বাড়ি কেনার কথা ভাবছেন জেনিফার।
তার এই লটারি জয়ে ১৯ বছরের কন্যা লরেন, ১৭ বছরের ছেলে কেয়েল ও ১৪ বছরের জেমিও সমান উত্তেজিত। এদিকে তার প্রাক্তন স্বামী ওয়েনি তাকে অভিবাদন জানিয়ে বলেছেন, “তার এই জয়ে আমিও আনন্দিত। তবে আমি তার এই টাকা পয়সার কোন ভাগ চাই না।”
সূত্রঃ ওয়েবসাইট।
