২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুড়ি প্রদর্শনী ৩১ মার্চ

ঘুড়ির সঙ্গে আমাদের সখ্যতা বহু পুরোনো। ছোট্ট বেলার ঘুড়ি ওড়ানোর স্মৃতি এখনো আমাদের নস্টালজিক করে তুলে। কত রংয়ের ঘুড়ি যে আমাদের স্বপ্নকে সঙ্গে নিয়ে উড়ে চলেছে নীল আকাশের বুকে! কখনো স্বপ্নকে সঙ্গে নিয়ে ঘুড়ি আমাদের ফাঁকি দিয়ে সুতো ছেড়ে ছরে গেছে অনেক দূরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 04:20 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

ঘুড়ি সংশি¬ষ্ট স্মৃতিকে জাগিয়ে তুলতে আর নতুন প্রজন্মকে ঘুড়ির সঙ্গে পরিচয় করিয়ে দিতে ৩১ মার্চ অনুষ্টিত হচ্ছে ‘প্রথম জাতীয় ঘুড়ি প্রদর্শনী ২০০৭’।

প্রথম বারের মতো এই ঘুড়ি প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ ঘুড়ি এসোসিয়েশন। ঢাকার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে সকাল নয়টায় এ প্রদর্শনীর উদ্বোধন করবেন চীনের ভাইস মিনিস্টার (ক্রীড়া) ইউ চাই ছিং।

এই আয়োজন প্রসঙ্গে এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজাহান মৃধা বেনু বলেন, “ঘুড়ি আমাদের জাতীয় ঐতিহ্য। কিন্ত দিন দিন খোলা জায়গার অভাবে ঘুড়ি উড়ানোটা আমাদের সবাই ভুলে যাচ্ছে। ভুলে যাতে না যায় সেজন্যই এ আয়োজন। এছাড়া এপ্রিলেই চীনে হবে ঘুড়ি উৎসব। এই প্রদর্শনী ঘুড়ি উৎসবে যোগদানের একটা প্রস্তুতিও বটে।”

ঘুড়ি প্রদর্শনীতে থাকবে প্রায় শতাধিক প্রজাতির ঘুড়ি। প্রদর্শনী চলবে বিকাল ৫টা পর্যন্ত।

এমনিতে বিশ্ব ঘুড়ির শহর বলা হয় চীনের ওয়েফাং শহরকে। সেখানে প্রতিবছর অনুষ্টিত হয় বিশ্ব ঘুড়ি উৎসব। বাংলাদেশও এবার সেই উৎসবে যোগ দেবে এই ঘুড়ি এসোসিয়েশনের ব্যানারে।