অস্ট্রেলিয়ায় কমেডি ফেস্টিভাল
হাসলে নাকি মন ভালো থাকে। আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকে। শরীর, মন এবং জীবনটাকে আরো হাসি ও আনন্দময় করে তোলার জন্য অস্ট্রেলিয়ার পার্থে মার্চের ২১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়াইল্ড ওয়েস্ট কমেডি ফেস্টিভাল’। ফেস্টিভাল চলবে ১ এপ্রিল পর্যন্ত।
এই ফেস্টিভালের পুরোটা জুড়েই থাকবে নানা ধরনের হাসির অনুষ্ঠান। রীতিমত পয়সার বিনিময়ে লোক হাসানোর দায়িত্ব কাঁধে তুলে নেবে অর্ধশতাধিক ব্যক্তি। ফেস্টিভালটি চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এগুলো হলো রিগাল থিয়েটার, সুবিয়াকো আর্ট সেন্টার, লামা বার এবং আন্ডার দি সি।
