২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানি ভাষার উৎসব

অন্যসব ভাষা থেকে জাপানি ভাষা অনেকটাই আলাদা। নিজেদের চিত্রধর্মী ভাষাকে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে জাপানিরা সদাই তৎপর। সেই তৎপরতার অংশ হিসাবে ২১ মার্চ থেকে ঢাকায় শুরু হয়েছে চারদিনব্যাপী জাপানি ভাষা উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 04:29 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

এ উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে জাপানি ভাষায় কথা বলার প্রতিযোগিতা, জাপানি ভাষার বিভিন্ন মজার এবং খুটিনাটি বিষয় নিয়ে সেমিনারসহ আরো নানান আয়োজন।

জাপানি ভাষায় কথা বলার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ২৩ মার্চ বিকাল ৪টায় মহাখালিতে অবস্থিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ইভেন্ট হলে। প্রতিযোগিতায় যোগ দিতে হলে আগেই যোগাযোগ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট ও ঢাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে (ফোন: ৮১১৩১৭৬, ৯১১৩১৪৮, ৮১১১১৯৭)। 

এ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশস্থ জাপান দূতাবাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন।