২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক স্টলে অন্য প্রকাশকের বই নিয়ে ঝামেলা মিটছে না

বাংলা ভাষায় ‘অচিরে’ বলে একটা ক্রিয়াবিশেষণ আছে, বাংলা একাডেমীর অভিধান অনুযায়ী যার অর্থ শীঘ্র; অনতিবিলম্বে; সত্বর। শব্দটা আমলা ও রাজনীতিবিদ তথা শাসকগোষ্ঠীর কাছে খুবই পছন্দের। যে কোন জাগতিক সমস্যা সমাধান ‘অচিরে’ করবেন বলে তারা ঘন ঘন প্রতিশ্র“তি দিয়ে থাকেন। বাংলা একাডেমী সরকারি প্রতিষ্ঠান। সুতরাং এক প্রকাশক অন্য প্রকাশনীর বই নিজের স্টলে এনে বিক্রি করায় যে সমস্যা হচ্ছে সেটার সমাধান বাংলা একোডেমী কর্তৃপক্ষ ‘অচিরেই’ করবেন বলে মেলার শুরুর দিন থেকেই যে প্রতিশ্র“তি দিয়ে আসছেন তাতে অবাক হওয়ার কিছু নেই। সোমবারও দিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2007, 07:23 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

আজ মেলার পঞ্চম দিনে মেলার স্টিয়ারিং কমিটির সদস্য এবং আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি ও বাংলা একাডেমীর ভারপ্রাপ্ত মহাপরিচালক মেলা পরিদর্শন ও অন্য প্রকাশনীর বই উদ্ধার অভিযানে নামেন। এ কাজটাও তারা গত তিনদিন ধরেই করে আসছেন। প্রতিদিন মেলা ঘুরে এক স্টলে অন্য প্রকাশকের বই পেলে তা তুলে নিয়ে চলে যান। ব্যস। পরিচালক চলে যাওয়ার পর পরই স্টলের লোকজন নিচ ওই বইয়ের আরেকটা কপি দিয়ে শুন্যস্থান পুরণ করে। এ যেন একটা মজার খেলা।

বিষয়টার প্রতি নফহবংি২৪.পড়স দৃষ্টি আকর্ষণ করলে ভারপ্রাপ্ত মহাপরিচালক নির্বিকারভাবে বলেন, ‘অচিরেই’ এ ব্যাপারে শক্ত ব্যবস্থা নেয়া হবে।

এবারের মেলায় অনিয়ম দেখা যাচ্ছে আরো অনেক ব্যাপারে। যেমন একোডেমীর পক্ষ থেকে স্টল বরাদ্দের কথা বলা হয়েছে ৪০০টি। কিন্তু গুনে দেখা গেল ৪১৫টি। গড়মিলটা কেন জানতে চাইলে ভারপ্রাপ্ত মহাপরিচালক বললেন, হিসেবটা ঠিক রাখা যায়নি। তবে মেলার প্রকাশকদের সাথে কথা বলেই এটা করা হয়েছে। কোনরকম দুর্নীতি হয়নি। তাছাড়া স্টলের সংখ্যা অনেক কম। আগের বারের তুলনায় এবারে মেলা পরিস্থিতি অনেক ভালো।

সেটা হয়তো ভালো। কিন্তু তার জন্য মেলা কর্তৃপক্ষকে সাধুবাদ জানাতে মোটেই রাজী নন প্রকাশক ও লেখক মইনুল আহসান সাবের। তিনি বললেন, “ যে রাজনৈতিক ডামাডোলের মধ্যে এই স্টল বরাদ্দের কাজ হয়েছে তাতে অনেকেই এখানে নিজে থেকেই আসেননি। ফলে একটু ফাঁকা ফাঁকা তো থাকবেই।”

বরং মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনি অভিযোগ করে বলেন, “ মেলায় পরিচ্ছন্নতার অভাব আছে। গাছের পাতা, নানারকম ময়লা পরে থাকে, পরিষ্কারের কোন উদ্যোগ নেই।”

এক স্টলে অন্য প্রকাশকের বই রাখা প্রসঙ্গেও কর্তৃপক্ষের ছেলেভুলানো আচরণের সমালোচনা করেন তিনি। মেলার সময় নিয়েও কর্তৃপক্ষের বেআইনী আচরণের নিন্দা জানান। মেলার সময় দুপুর তিনটা থেকে রাত ন’টা অব্দি থাকলেও সাড়ে আটটার ভিতরেই তারা স্টল গুটানোর জন্য তাগাদা দিতে থাকেন। পৌনে ন’টায় স্টলের বাতি নিবিয়ে দেন।

এসব অভিযোগের পাশাপাশি মইনুল আহসান সাবের মেলার সামনে একটা লোকেশন ম্যাপ রাখারও প্রস্তাব করেন যেটা দেখে দর্শনার্থীরা সহজেই পছন্দের স্টলে চলে যেতে পারবে।

আজও মেলায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৪৬টি বই এসেছে।

বাংলা একাডেমী পুরষ্কারপ্রাপ্ত লেখক মোজাম্মেল হোসেন মিন্টুর ২ টি উপন্যাসের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট লেখক রাহাত খান। বই দুটির নাম ‘চন্দন কাঠে কারুকাজ’ ও ‘পার্কিনসন’। বের করেছে বইপত্র প্রকাশনী।