ক্রিসমাসের জিনিসপত্র যেখানে পাবেন
বছর ঘুরে আবার এসেছে বড়দিন- খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব।
বড়দিনের নানা আয়োজনে ব্যস্ত এখন খৃস্ট সম্প্রদায়ের ছোট বড় সকলে। নানা অনুষঙ্গে তারা সাজিয়ে তুলছেন তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটিকে। ক্রিসমাস কার্ড থেকে শুরু করে নানান ঘর-সাজানোর জিনিস, কোনকিছুই বাদ পরছে না কেনাকাটার তালিকা থেকে।
কার্ড-
রকমারি ডিজাইনের বাংলা ইংরেজী লেখা বড়দিনের কার্ড পাওয়া যাচ্ছে অধিকাংশ গিফট শপেই। এরমধ্যে বিশেষভাবে উল্লেখ্য- প্রতিবেশী, চার্চ অফিস, পালকীয় সেন্টার, জাগরনী, হলমার্ক, আর্চিস, আড়ং প্রভৃতি। আকার ও প্রকারভেদে এগুলোর দাম পড়বে ২৫-২০০ টাকা।
মগ ফুলদানি
সান্তাক্লজের ছবি সম্বলিত চীনা মাটির মগ, মার্বেল পাথর বা কাচেঁর তৈরি মগ এবং বিভিন্ন কার্টুন অঙ্কিত মগ পাবেন হলমার্ক, চন্দ্রিমা মার্কেট ও নিউমার্কেট, প্রতিবেশী অফিস, চার্চ অফিস,পালকীয় সেন্টার, জাগরনীতে ।
ক্রিসমাসের ডেকোরেশন বল ও শোপিস
বলের দাম পড়বে ৪৫-৬৫ টাকা। ডেকোরেশন শোপিসের দাম পড়বে ২০০-২২৫ টাকা এবং মা মেরির চিত্র সম্বলিত ‘ক্রিস্টাল মেরি শোপিস’ এর দাম পড়বে ২৫০-২৮০ টাকা। পাওয়া যাবে হলমার্ক, আর্চিস, আড়ং-এ।
সবকিছু যে কিনতেই হবে এমন কোন কথা নেই। নিজের হাতে বানানো উপহার অমুল্য। যেমন বড়দিনের অনন্য উপহার গ্রিটিং বোতল। ‘হ্যাপি ক্রিসমাস’ জানাতে এটি একটি স্মার্ট উপায়। যেকোন সুদৃশ্য বোতলে বালি, শামুক, শুকনো ফুল বিভিন্ন মার্বেল ভরে নিজের প্রিয় মানুষকে পাঠাতে পারেন এ উপহারটি।
