২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ভোট কেনায় জামায়াত কর্মীর ২ বছরের কারাদণ্ড

গোলাম মোস্তফা জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ বাকাউলের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 08:23 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

শরীয়তপুর-২ আসনের নড়িয়া উপজেলায় ভোট কেনার দায়ে জামায়াতে ইসলামীর এক কর্মীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।  

নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া বুধবার সন্ধ্যায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোট কেনার অভিযোগে থানার পাশ থেকে গোলাম মোস্তাফাসহ তিনজনকে আটক করা হয়। তারা জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ বাকাউলের কর্মী। 

এ সময় তাদের কাছ থেকে সাত লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়। তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর দুজনকে ছেড়ে দেওয়া হয়। 

পরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সুজন মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা করেন। 

পুলিশ কর্মকর্তা বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।