২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা-২: পক্ষপাতের অভিযোগে পোলিং কর্মকর্তা প্রত্যাহার

বিএনপির প্রার্থী সেলিম ভূইয়ার অভিযোগের পর পোলিং কর্মকর্তার হাসিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 11:51 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

কুমিল্লা-২ আসনে তিতাস উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারের অভিযোগে পোলিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। 

হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত এই আসনে তালা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ মতিনের পক্ষে প্রকাশ্যে প্রচার চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোটের আগের রাতে তাকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন কুমিল্লার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান।

তিনি জানান, বিএনপির প্রার্থী সেলিম ভূইয়ার অভিযোগের পর পোলিং কর্মকর্তার হাসিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তার পরিবর্তে তাৎক্ষণিকভাবে আরেকজনকে সেই কেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমাই মমিন বলেন, “ওই ভোটগ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে। তাই তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তিনি আর নির্বাচনি কোনো কাজে অংশ নিতে পারবেন না।”

সেলিম ভূইয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির বহিষ্কৃত নেতা ইঞ্জিনিয়ার এম এম মতিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।