২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবে ৩৩ জন

কারাগারে মোট ৭২৪ জন কয়েদি আছেন। এর মধ্যে ২২ জন নারী কয়েদি; বাকিরা পুরুষ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 07:45 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

গোপালগঞ্জ জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৩৩ জন কয়েদি। 

কারাগারে মোট ৭২৪ জন কয়েদি আছেন। এর মধ্যে ২২ জন নারী কয়েদি; বাকিরা পুরুষ। 

ভোট দেওয়ার জন্য ২৮ জন পুরুষ ও পাঁচজন নারী নিবন্ধন করেছেন বলে জানান গোপালগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক শওকত হোসেন মিয়া।

তিনি বলেন, এদের সবার বাড়ি গোপালগঞ্জ জেলায়। এখন পর্যন্ত পোস্টাল ব্যালট হাতে পাওয়া যায়নি। কারাগারের ভেতরে দুটি গোপন বুথ বানানো হবে ভোটারদের জন্য। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, জেলায় মোট নয় হাজার ৯৯৮ জন ভোটার পোস্টাল ভোট দেওয়ার আবেদন করেছেন।