২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় কেন্দ্রের বাইরে ব্যালট নিয়ে যাওয়ায় যুবকের ৩ বছরের কারাদণ্ড

তবে শাহিনের হাতে পাওয়া ব্যালটে কোনো সিল ছিল না।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 06:58 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

কুষ্টিয়ার মিরপুরে ভোট চলাকালে ব্যালট পেপার বাক্সে না ফেলে বাইরে নিয়ে যাওয়ার অভিযোগে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে মিরপুর উপজেলার ৩১ নম্বর তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে   বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসেন।

দণ্ডপ্রাপ্ত শাহিন মালিথা (২৮) মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুর এলাকার মৃত আব্দুল মালিথার ছেলে। তবে শাহিনের হাতে পাওয়া ব্যালটে কোনো সিল ছিল না। 

নাজমুল হোসেন বলেন, “সকালে ভোটকেন্দ্রে একজন ভোটার কোনো প্রতীকে সিল না দিয়ে ব্যালট নিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। 

পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জান্নাতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত শাহিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন।”

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, “অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”