২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের জন্য প্রস্তুত হচ্ছে চট্টগ্রাম

প্রাথমিক সব কাজ শেষ করেছে আঞ্চলিক নির্বাচন কার্যালয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 10:30 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে চট্টগ্রামের ১৬টি আসনে প্রাথমিক প্রস্তুতি গুছিয়ে আনার কথা বলেছেন নির্বাচনি কর্মকর্তারা। 

ইতোমধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে পৌঁছে গেছে ব্যালটসহ সব ধরনের নির্বাচনি সরঞ্জাম। বুধবার সকাল থেকে এগুলো কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।

চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের নির্বাচনি কেন্দ্রের সরঞ্জাম বুঝিয়ে দেবেন।

মহানগরের আসনগুলোর মধ্যে বন্দর স্টেডিয়াম থেকে চট্টগ্রাম-১১ আসনের এবং জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম ও পলোগ্রাউন্ড মাঠ থেকে নগরীর অন্যান্য আসনের সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হবে প্রিজাইডিং কর্মকর্তাদের।

রাতের বেলা কেন্দ্রে বুথ তৈরিসহ সার্বিক কার্যক্রম সম্পন্ন করবেন প্রিজাইডিং কর্মকর্তারা। 

অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত বলেন, গত ২২ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণের সাথে জড়িত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বিভিন্ন উপজেলা ও মহানগরে। বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্ট ও পোস্টাল ভোটের প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে সোমবার। 

কোন আসনে কত ভোটার

চট্টগ্রামের ১৬ আসনে মোট ভোটার ৬৬ লাখ ৮৫ হাজার ১২৫ হাজার জন। গত নির্বাচনে ভোটার ছিলেন ৬৫ লাখ ৭৬ হাজার ৯২৫ জন।

এবার মোট ভোটারের ৩৪ লাখ ৮৫ হাজার ৬৫ জন পুরুষ এবং ৩১ লাখ ৯৯ হাজার ৯৯১ জন নারী। এছাড়া হিজড়া ভোটার আছেন ৬৯ জন।

নির্বাচন কমিশনের সবশেষ তালিকা অনুযায়ী এবার চট্টগ্রামে সবচেয়ে বেশি ভোটার চট্টগ্রাম-৮ (বোয়ালখালী এবং সিটি করপোরেশনের ৩ থেকে ৭ নম্বর ওয়ার্ড) আসনে। এ আসনে মোট ভোটার পাঁচ লাখ ৫৪ হাজার ৭২৯ জন। 

অন্য আসনে যত ভোটার-

>> চট্টগ্রাম-১ (মিরসরাই): ৩ লাখ ৮৬ হাজার ৬০৫ জন

>> চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): ৪ লাখ ৮৮ হাজার ৪৫৩ জন

>> চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): ২ লাখ ৬০ হাজার ৪৮৩ জন

>> চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড এবং নগরীর ৯ ও ১০ নম্বর ওয়ার্ড): ৪ লাখ ৪৮ হাজার ৩৭৬ জন

>> চট্টগ্রাম-৫ (হাটহাজারী এবং নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড): ৫ লাখ ৩ হাজার ৫৩০ জন

>> চট্টগ্রাম-৬ (রাউজান): ৩ লাখ ৩৯ হাজার ৯৮৮ জন

>> চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ৩ লাখ ১৯ হাজার ৮ জন

>> চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া): ৪ লাখ ১৬ হাজার ৪৬৩ জন

>> চট্টগ্রাম-১০ (ডবলমুরিং): ৪ লাখ ৯২ হাজার ৪৪৩ জন

>> চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা): ৪ লাখ ৯৫ হাজার ২৭৮ জন

>> চট্টগ্রাম-১২ (পটিয়া): ৩ লাখ ৫৩ হাজার ১৯৫ জন

>> চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী): ৩ লাখ ৯৪ হাজার ৯৫০ জন

>> চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ এবং সাতকানিয়া উপজেলার কেওচিয়া, কালিয়াইশ, বাজালিয়া, ধর্মপুর ও পুরানগড়): ৩ লাখ ১৩ হাজার ৪৩১ জন

>> চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা): ৫ লাখ ৬ হাজার ২৫৯ জন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) ৪ লাখ ১১ হাজার ৯৩৪ জন

কোন আসনে কত ভোটকেন্দ্র

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১ হাজার ৯৬৫ কেন্দ্রের ১২ হাজার ৩৯৮টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।

চট্টগ্রাম-১ আসনে ১০৬টি, চট্টগ্রাম-২ আসনে ১৪১টি, চট্টগ্রাম-৩ আসনে ৮৩টি, চট্টগ্রাম-৪ আসনে ১২৪টি, চট্টগ্রাম-৫ আসনে ১৪২টি, চট্টগ্রাম-৬ আসনে ৯৫টি, চট্টগ্রাম-৭ আসনে ৯২টি, চট্টগ্রাম-৮ আসনে ১৭৯টি, চট্টগ্রাম-৯ আসনে ১২১টি, চট্টগ্রাম-১০ আসনে ১৩৯টি, চট্টগ্রাম-১১ আসনে ১৪৩টি, চট্টগ্রাম-১২ আসনে ১১৩টি, চট্টগ্রাম-১৩ আসনে ১১৮টি, চট্টগ্রাম-১৪ আসনে ১০০টি, চট্টগ্রাম-১৫ আসনে ১৫৭টি ও চট্টগ্রাম-১৬ আসনে ১১২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।