২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট: ইসিতে ৩৪৪টি অভিযোগ, অর্ধেকই মাঠ কর্মকর্তাদের বিরুদ্ধে

এ পর্যন্ত জরিমানা করা হয়েছে ২৪ লাখ টাকা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2026, 05:14 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট ঘিরে নির্বাচনে কমিশনে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিনশ অভিযোগ পড়েছে নির্বাচন কমিশনে।

বৃহস্পতিবার গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ও এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা, বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে ১৪৪টি, আচরণবিধি ভঙ্গ ও অন্যান্য অভিযোগ ২০১টিসহ মোট ৩৪৪টি অভিযোগ জমা পড়েছে।

সাইফুল ইসলাম জানান, গত ৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাহী হাকিমরা নির্বাচনি আচরণবিধি প্রতিপালন প্রশ্নে বা অভিযোগের বিষয়ে মামলা করেছেন ২১২টি। আর জরিমানা করা হয়েছে ২২ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা।

ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটি ১৫টি অভিযোগে একলাখ সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। 

ভোটের সপ্তাহখানেক আগে নির্বাচনি পরিবেশকে ‘যথেষ্ট ও তুলনামূলকভাবে ভালো’ বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বুধবার বলেছেন, “আমরা মনে করি, নির্বাচনি পরিবেশ যথেষ্ট ভালো আছে, তুলনামূলকভাবে ভালো আছে তো অবশ্যই বলব।”

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

ভোটের পরিবেশ 'তুলনামূলক ভালো আছে': ইসি