১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান

দুই দশক পর এ জেলায় পা রাখলেন তিনি।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 02:18 PM

Updated : 10 Sep 2026, 12:58 PM

ঠাকুরগাঁওয়ের সমাবেশ শেষে নীলফামারীর জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার দুপুর পৌনে ২টায় হাই স্কুল বড় মাঠে জনসভার মঞ্চে উঠলে তাকে করতালি দিয়ে অভিবাদন জানান সমর্থকরা। তারেক রহমান হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।

সবশেষ ২০০৩ সালে ডিসেম্বরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে নীলফামারী এসেছিলেন তারেক রহমান। 

নীলফামারীর জনসভা শেষে তারেক রহমান হেলিকপ্টার যোগে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় যোগদান করবেন।

সেখানে বক্তব্য শেষে বিএনপি নেতা তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন। এরপর হেলিকপ্টারে সৈয়দপুর বিমানবন্দরে এসে বিমান বাংলাদেশের ফ্লাইটে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনি প্রচার শুরু করেন বিএনপি চেয়ারম্যান। এ পর্যন্ত বিএনপি চেয়ারম্যান সারাদেশে ২৫টি নির্বাচনি জনসভা করেছেন। এছাড়া নিজের নির্বাচনি আসনের (ঢাকা-১৭) কড়াইল ও বনানীতে দুটি নির্বাচনি সমাবেশ করেন তারেক রহমান।