২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গণভোট: 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচার চলবে সব শিক্ষা প্রতিষ্ঠানে

"মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে 'হ্যাঁ' ভোট ছাড়া বিকল্প নেই," বলেন আলী রীয়াজ।

গণভোট: 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচার চলবে সব শিক্ষা প্রতিষ্ঠানে
ছবি: পিআইডি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 12:15 AM

Updated : 26 Aug 2026, 05:35 PM

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালাবে সরকার।

প্রচারের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে লিফলেট ও পুস্তিকা; বিশ্ববিদ্যালয়ের সোশাল মিডিয়ায় থাকবে গণভোটের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র, ভিডিও ক্লিপ ও গান। 

রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) এ বৈঠক হয়।   

এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ বলেন, "একটি মানবিক, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে গণভোটে 'হ্যাঁ' তে রায়ের কোনো বিকল্প নেই।"

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক  এসএমএ ফায়েজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এ এস এম আমানুল্লাহ ও ইউজিসি সদস্য মোহাম্মদ তানজীমউদ্দিন খান উপস্থিত ছিলেন।