২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক কেলেঙ্কারির পর প্রেসিডেন্ট নির্বাচনে সিঙ্গাপুর

সিঙ্গাপুরে প্রেসিডেন্ট পদ অনেকটা অলঙ্কারিক হলেও সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণেই এ নির্বাচন আলোচনায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 03:04 PM

Updated : 05 Oct 2023, 03:04 PM

সিঙ্গাপুরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছে মানুষ। এক দশকের বেশি সময় পর শুক্রবার হচ্ছে এ নির্বাচন।

কয়েকটি রাজনৈতিক কেলেঙ্কারির পর ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) প্রতি মানুষের সমর্থন কেমন সেটি বোঝা যাবে এ নির্বাচনে, বলছেন বিশ্লেষকরা।

সিঙ্গাপুরে প্রেসিডেন্টের পদ অনেকটা অলঙ্কারিক। তার হাতে থাকে সীমিত ক্ষমতা। তবুও সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণেই এ নির্বাচন আলোচনায়।

নির্বাচনে প্রার্থী তিনজন- পিএপির থারমান সানমুগ্রারাত্নম (৬৬), তান কিন লিয়ান (৭৫) ও এনজি কোক সং (৭৫)। ভোটের ফল ঘোষণা হতে পারে শুক্রবার রাতেই।

[প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid02xHe54QYixRhnEciDmJdaDBQdVeRezzjgGP6e3ZWf9edMqHr2brZfzUceHiK6Nooul ]