২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছবিতে রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠান

লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে শনিবার জাঁকজমকপূর্ণ এক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান। রয়টার্সের ছবিতে তার কিছু অংশ তুলে ধরা হলো।

রয়টার্স

Published : 07 May 2023, 01:10 AM

Updated : 07 May 2023, 01:14 AM

Image

রাজমুকুট মাথায় ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।

Image

ওয়েস্টমিনস্টার অ্যাবিতে অভিষেকের আনুষ্ঠানিকতার এক পর্যায়ে রাজমুকুট মাথায় ও রাজদণ্ড হাতে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।

Image

ওয়েস্ট মিনস্টার অ্যাবিতে রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে লর্ড মেয়র অব লন্ডন নিকোলাস লিয়ন্স সেন্ট এডওয়ার্ডের রাজমুকুটটি বহন করে নিয়ে আসছেন।

Image

ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে লন্ডনে বহু মানুষ রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানের সাক্ষী হয়েছেন। টেলিভিশনে বিশ্বের কোটি মানুষ এ অনুষ্ঠান সরাসরি উপভোগ করেছেন।

Image

রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানের দিন লন্ডন উৎসবের নগরীতে পরিণত হয়েছিল।

Image

বাবার অভিষেক অনুষ্ঠানে প্রিন্স হ্যারির উপস্থিতি নিয়ে সংশয় তৈরি হলেও শেষ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র থেকে এসেছেন, যদিও একা। অভিষেক অনুষ্ঠান শেষে ওয়েস্ট মিনস্টার অ্যাবি থেকেই তিনি ফিরে যান।

Image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ দেশটির আরো কয়েকজন সাবেক প্রধানমন্ত্রী চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন।

Image

অভিষেক অনুষ্ঠানের অংশ হিসেবে রাজা চার্লসের প্রতি আনুগত্য প্রদর্শন করছেন যুবরাজ প্রিন্স অব ওয়েলস উইলিয়াম।

Image

যুক্তরাজ্যে অনেকেই এখন আর রাজতন্ত্র চান না। চার্লসের অভিষেক অনুষ্ঠানের দিন তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন।

Image

রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন রয়্যাল নেভি কর্মকর্তা অসুস্থ হয়ে পড়লে তাকে সরিয়ে নেওয়া হচ্ছে।

Image

অভিষেক অনুষ্ঠান শেষে বাকিংহাম প্যালেসের বারান্দা থেকে জনতাকে অভিবাদন জানাচ্ছেন রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী রানি ক্যামিলা।

এসএনএল