আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা কম: ট্রাম্প
তবে উভয় দেশই জানিয়েছে, এরমধ্যে হরমুজ প্রণালি বা এর কাছাকাছি এলাকায় জাহাজগুলোতে আঘাত হানা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, সংঘাত অবসানে আলোচনায় অগ্রগতি হতে থাকলে তার দিক থেকে ইরানের ওপর নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম।
তবে উভয় দেশই জানিয়েছে, এরমধ্যে হরমুজ প্রণালি বা এর কাছাকাছি এলাকায় জাহাজগুলোতে আঘাত হানা হয়েছে।
রোববার ফোনে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “হামলার নির্দেশ দেওয়া নির্ভর করবে তারা অত্যন্ত জোরালো একটি চুক্তিতে স্বাক্ষর করে কি না, তার ওপর। উত্তর হল, এর প্রয়োজন হবে এমন সম্ভাবনা খুবই কম।”
রয়টার্স লিখেছে, ট্রাম্পকে তারা ঠিক কী জিজ্ঞেস করেছিল সিএনএন তা নির্দিষ্ট করে জানায়নি। কিন্তু ট্রাম্প বলেছেন, যদি ইরানে আঘাত হানা আবার শুরু হয় তাহলে যুক্তরাষ্ট্র অবকাঠামোগত সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলো শনাক্ত করে রেখেছে, এগুলোর মধ্যে ৩৮টি সেতু আছে।
“আক্ষরিকভাবেই এক ঘণ্টার মধ্যেই আমরা এগুলো ধ্বংস করে দিতে পারবো,” বলেছেন তিনি।
পরে রোববার সন্ধ্যায় ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, “ইরানের ওপর টাস্ক ফোর্স আয়রন গেট পূর্ণমাত্রায় কার্যকর রয়েছে।”
শনিবার এক প্রতিবেদনে রয়টার্স জানায়, টাস্ক ফোর্স আয়রন গেট অভিযানে স্থল সীমান্ত দিয়ে ও কাস্পিয়ান সাগরের মধ্য দিয়ে ইরানে উন্নত অস্ত্রশস্ত্র ও নিষেধাজ্ঞাভুক্ত অন্যান্য সামগ্রী আনা-নেওয়ার কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।
বিস্তারিত আসছে…
