২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার মাধ্যমে গাজায় অস্ত্র পাঠানোর চেষ্টা করছে ইরান: অভিযোগ ইসরায়েলের

ফিলিস্তিনের বড় সমর্থক ইরান। দেশটি হামাসকে অস্ত্র, তহবিল এবং প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে বলে দীর্ঘ দিন ধরে অভিযোগ করে আসছে ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্ররা।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 02:30 PM

Updated : 15 Oct 2023, 02:30 PM

সিরিয়ার মাধ্যমে ইরান গাজায় অস্ত্র পাঠানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। বলেছেন, এটা হলে দ্বিতীয় যুদ্ধক্ষেত্র তৈরি হবে।

আট দিন আগে গাজায় ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে নজিরবিহীন যে হামলা চালায় তার প্রতিশোধ নিতে ব্যাপক আকারে আকাশ হামলার পর এবার স্থল অভিযানে প্রস্তুত ইসরায়েলি সেনাবাহিনী।

হামাসও ইসরায়েলি সেনাদের প্রতিহত করতে তাদের প্রস্তুতির কথা জানিয়েছে।

ফিলিস্তিনের বড় সমর্থক ইরান। দেশটি হামাসকে অস্ত্র, তহবিল এবং প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে বলে দীর্ঘ দিন ধরে অভিযোগ করে আসছে ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্ররা।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের প্রধান জোশুয়া জারকা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টের মন্তব্যের ঘরে লেখেন, “তারা (ইরানিরা)।”

ওই পোস্টে ইরান গাজায় অস্ত্র পাঠাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। আরো বলা হয়, “ইসরায়েলিরা এ ধরণের কর্মকাণ্ড প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ।”

যার প্রতিক্রিয়ায় ইসরায়েলি ওই কর্মকর্তা লেখে, “আমরা (প্রতিজ্ঞাবদ্ধ)।”

এদিকে, সিরিয়া জানিয়েছে, ইসরায়েল তাদের দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

পুরনো খবর:

ইসরায়েলের হামলায় সিরিয়ার আলেপ্পো বিমানবন্দর আবারও অচল