২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার প্রথম ডেপুটি নারী প্রেসিডেন্টের মৃত্যু

তিনি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং বিশ্ব সংস্থাটির নারী বিষয়ক প্রধান হিসেবেও দায়িত্বপালন করেছেন।

দক্ষিণ আফ্রিকার প্রথম ডেপুটি নারী প্রেসিডেন্টের মৃত্যু

দক্ষিণ আফ্রিকার প্রথম নারী ডেপুটি প্রেসিডেন্ট ফুমজিলে এমলাম্বো-এনকুকা। ছবি: উইমিন ডেলিভার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 06:57 PM

Updated : 21 Nov 2026, 06:57 PM

দক্ষিণ আফ্রিকার প্রথম নারী ডেপুটি প্রেসিডেন্ট ফুমজিলে এমলাম্বো-এনকুকা মারা গেছেন। তিনি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং বিশ্ব সংস্থাটির নারী বিষয়ক প্রধান হিসেবেও দায়িত্বপালন করেছেন।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট দপ্তর শুক্রবার রাতে জানিয়েছে, ৭১ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।

রয়টার্স জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক সরকারের সময় ১৯৯৪ সালে সাবেক শিক্ষিকা এমলাম্বো-এনকুকা দেশটির পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হন।

তিনি প্রথমে দক্ষিণ আফ্রিকা সরকারে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। পরে তিনি দেশটির খনিজ ও জ্বালানিমন্ত্রী হন।

২০০৫ থেকে ২০০৮ সাল পর্য্নত তিনি দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেন। ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে তিনি নারীদের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে দারিদ্র হ্রাসে সরকারি উদ্যোগগুলো তদারিক করতেন।

২০১৩-র অগাস্টে তিনি ইউএন উইমেন এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব নেন। লৈঙ্গিক সমতা ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে জাতিসংঘের কার্যক্রম পরিচালনার উদ্দেশে গঠিত এই সংস্থায় তিনি দুই মেয়াদে দায়িত্বপালন করেন।