মক্কার কাছে হুতি ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোট বাহিনীর
হুতি কর্মকর্তারা মক্কায় হামলার চেষ্টার কথা অস্বীকার করেছেন।
ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, মক্কা নগরীর দক্ষিণে হুতিদের ছোড়া একটি ড্রোন ‘পবিত্র নগরীর সংরক্ষিত আকাশ সীমায় ঢোকার আগেই’ ধ্বংস করেছে সৌদি আরবের এয়ার ডিফেন্স।
বুধবার এক বিবৃতিতে মুখপাত্র তুর্কি আল-মালকি জানিযেছেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ড্রোনটি বাধা দিয়ে ধ্বংস করা হয়। এটি মক্কাকে লক্ষ্যস্থল করার দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে ২০১৭-র জুলাইতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে এ ধরনের আরেকটি প্রচেষ্টা চালানো হয়েছিল।
বিবৃতিতে মালকি বলেছেন, “ইসলামের পবিত্রতম স্থানগুলোর কয়েকটি মক্কায় অবস্থিত। বার্ষিক হজের কেন্দ্রস্থল এটি। এখানকার নিরাপত্তা একটি ‘রেড লাইন’।”
হুতি কর্মকর্তারা মক্কাকে লক্ষ্যস্থল করার কথা অস্বীকার করেছেন; জানিয়েছে রয়টার্স।
বিস্তারিত আসছে…
