চন্দ্রের পর এবার ভারতের মহাকাশযান গেল সূর্য অভিযানে
পৃথিবী থেকে সূর্যের দিকে ১৫ লাখ কিলোমিটার এগিয়ে গিয়ে মহাশূন্যে অবস্থান নেবে আদিত্য-এল১।
চাঁদের পর এবার সূর্যপানে উঠল ভারতের মহাকাশযান। শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে আদিত্য-এল১ নামের এই মহাকাশযান উৎক্ষেপণ হয়।
রয়টার্স জানিয়েছে, এটি পৃথিবী থেকে সূর্যের দিকে ১৫ লাখ কিলোমিটার এগিয়ে গিয়ে মহাশূন্যে অবস্থান নেবে, যা পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব ১৫ কোটি কিলোমিটারের ১ শতাংশ। এই দূরত্ব পার হতে আদিত্য-এল১ এর ১২৫ দিন লাগবে।
আদিত্য- এল১ সূর্যের এই কক্ষপথে অবস্থান নিয়ে সূর্যের বাইরের স্তর করোনা ও সৌর বায়ুর পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এটি প্রতিদিন পৃথিবীতে থাকা মূল স্টেশনে ১৪৪০টি ছবি পাঠাবে, সেখানে এগুলো বিশ্লেষণ করা হবে।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid0pMsCvQ1hxGEid9oNkg3BCQVHhphNCrHkJfkUkWyzUVJvHJ8sn1Mtps2nWtaG4S9Yl ]
